ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার জুড়ে যানজট

কুমিল্লা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ১১:৪৪আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১:৪৪

কুমিল্লার চান্দিনায় বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে 'ডেনিম' নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। আটকে পড়া তিন মাসের বেতনের দাবিতে বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার হাড়িখোলা এলাকায় কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী দুইপাশে সড়কের অন্তত ২০ কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়। 

সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত টানা দুই ঘণ্টার যানজটে আটকা পড়েছে বাস-ট্রাক, কাভার্ডভ্যানসহ হাজার হাজার গণপরিবহন। যাত্রীবাহী বাসে আটকে পড়া যাত্রীরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েছেন। 

হাইওয়ের ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি জিয়াউল হক জানান, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে 'ডেনিম' নামে একটি কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। তারা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গবেষণাগার থেকে খামারে যাচ্ছে দুই ভ্যাকসিন
গবেষণাগার থেকে খামারে যাচ্ছে দুই ভ্যাকসিন
‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন শুরু
‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন শুরু
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার