আফ্রিকা থেকে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ২০:৩০ আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২০:৪০

আফ্রিকার কোনও দেশ থেকে প্রবাসীদের দেশে ফিরতে নিরুৎসাহিত করছে সরকার। আর যদি ফিরতেই হয় তাহলে তাদের অবশ্যই বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই কোয়ারেন্টিন ব্যবস্থাপনা সেনাবাহিনীকে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ওমিক্রন নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, ‘দেশে প্রথম করোনা চলে আসার ঘটনা আমাদের সকলেরই জানা আছে। ইতালি থেকে আগত যাত্রীদের মাধ্যমে দেশে যেভাবে করোনা চলে এসেছিল, এবার আর সেই ঝুঁকিতে যাওয়া যাবে না। এজন্য আফ্রিকা অঞ্চলের আক্রান্ত দেশগুলো থেকে যারাই দেশে আসবেন, তাদের দেশের সেনা সদস্যদের সহায়তায় বাধ্যতামূলক ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। আক্রান্ত অন্যান্য দেশের ক্ষেত্রে সেই দেশে কী রকম আক্রান্ত হয়েছে, তা দেখে একই রকম ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, প্রাতিষ্ঠানিক এই কোয়ারেন্টিন দিয়াবাড়িতে হতে পারে। এছাড়া একশ’টির মতো হোটেলে এই ব্যবস্থা থাকবে, আর হোটেলের বেশিরভাগ খরচ সংশ্লিষ্ট ব্যক্তিকে দিতে হবে। একেবারে কেউ না দিতে পারলে, সেটা পরে বিবেচনা করা হবে।

ইতোমধ্যে গত এক মাসে ২৪০ জন আফ্রিকা থেকে দেশে এসেছেন। তাদের কেউ কেউ সরাসরি বাড়িতে চলে গেছেন বলে জানানো হলে মন্ত্রী বলেন, ‘এই যে লোকজন আমাদের ফাঁকি দিয়ে চলে গেলো, আমরা অ্যাড্রেস করতে পারছি না। তারা ওই দেশ থেকে এসেছে। মোবাইল ফোনটাও বন্ধ করে রেখেছে। ভুল ঠিকানা দিয়েছে। এই জিনিসগুলো কী রকম! এ জন্য আমরা ওইসব দেশ থেকে আসা লোকজনের ব্যাপারে বেশি কড়াকড়ি করবো। যারা আফ্রিকান দেশ থেকে আসবেন, তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন তো থাকবেই। আমরা ওখান থেকে আসতেই নিরুৎসাহিত করবো।’

সভায় স্বাস্থ্যমন্ত্রী জেলা পর্যায় থেকে সর্বত্র সব ধরনের সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সব কার্যক্রম পালনে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা প্রদান করেন।

 

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘স্বাস্থ্য খাতে এমন পরিবর্তন আসবে, যাতে একটা রোগীকেও ভারতে যেতে না হয়’
হঠাৎ হাসপাতালে গিয়ে ১২ চিকিৎসককে পেলেন না স্বাস্থ্যমন্ত্রী, ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা
ওষুধ কিনতে সমস্যা, এক মাকে ১০০০ টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
‘আমি হতাশ’, বললেন হানিফের পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী
‘আমি হতাশ’, বললেন হানিফের পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল
মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনও আপস হবে না: নৌপরিবহন সচিব
মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনও আপস হবে না: নৌপরিবহন সচিব
‘সব বিষয় জেনে কথা বলবো’, তাহসিফ সাউরির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী
‘সব বিষয় জেনে কথা বলবো’, তাহসিফ সাউরির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়