দেশে ফিরলেও কোয়ারেন্টিনে নারী ক্রিকেট দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ ডিসেম্বর ২০২১, ১৩:৪৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩:৪৯

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অবশেষে বুধবার সকালে তারা দেশেও ফিরেছে। তবে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের কারণে ঢাকায় ফিরতে হয়েছে কয়েকটি দেশ ঘুরে!

বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে নিগার সুলতানা বাহিনী। দেশে ফিরে অবশ্য বাড়ি যেতে পারছে না কেউ। সবাইকে বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে রাজধানীর একটি হোটেলে। এসব তথ্য জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মূলত দক্ষিণ আফ্রিকান অঞ্চলের নতুন ভ্যারিয়েন্টের কারণে ঝামেলার মুখোমুখি হতে হয়েছে নারী ক্রিকেট দলকে। ওই অঞ্চলে যাতায়াতকারী বেশিরভাগ ফ্লাইটই স্থগিত করে দিয়েছে বিভিন্ন দেশ। যেহেতু বাছাই পর্ব জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হয়েছে। সে কারণে ফ্লাইট পেতেও বিলম্ব হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাই পর্ব জিম্বাবুয়েতে চললেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রতিযোগিতাটি বাতিল হয়েছে। আর বাংলাদেশের মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছে র‌্যাংকিং বিবেচনায়।

বাছাই পর্ব পেরুতে না পারায় বাংলাদেশ এর আগে কখনোই ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি। সবশেষ র‌্যাংকিং অনুযায়ী ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে পঞ্চম স্থানে। ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে ষষ্ঠ স্থানে। তারা ২০২২ বিশ্বকাপের আয়োজক। ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের অবস্থান সপ্তম। আর ৬৮ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান নারী দল আছে আটে। তারা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলবে।

মূলত গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মেয়েদের র‌্যাংকিংয়ে থাকা সেরা ৮ দলকে নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।

/এফআইআর/
সম্পর্কিত
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
সর্বশেষ খবর
ত্রাণ ভাণ্ডারের পণ্যের সঙ্গে অতিরিক্ত পণ্য, রাজস্ব কর্মকর্তা আটক
ত্রাণ ভাণ্ডারের পণ্যের সঙ্গে অতিরিক্ত পণ্য, রাজস্ব কর্মকর্তা আটক
চুক্তি না মানলে যা করার প্রয়োজন তাই করবো: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
চুক্তি না মানলে যা করার প্রয়োজন তাই করবো: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন
বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন
মাঠের রাজপুত্রের প্রেমে যখন বিশ্বতারকারা
মাঠের রাজপুত্রের প্রেমে যখন বিশ্বতারকারা
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা