লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ১৯:৫০ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৯:৫০

একমাত্র টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। ৪৭৯ রানের প্রায় অসম্ভব লক্ষ্য দিয়ে চতুর্থ দিন আফগানিস্তানের ৩টি উইকেট তুলে নিয়েছে তারা। আফগান দল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৩২ রানে দিন শেষ করেছে। শেষ দিন বাংলাদেশের জয়ের জন্য চাই আরও ৭ উইকেট। আফগানদের প্রয়োজন ৩৪৭ রান!

শুরুতে ২৮ রানে আফগানদের দুই উইকেট তুলে তাদের চাপে ফেলেছিল বাংলাদেশ। তার পর অবশ্য তৃতীয় উইকেটে ৮২ রানের জুটিতে প্রতিরোধ গড়েছিলেন রহমত শাহ ও সেদিকুল্লাহ অটল। দিনের শেষ দিকে ৮ ওভার বাকি থাকতে এই জুটি ভেঙে স্বস্তি ফেরান এবাদত হোসেন। রহমত আউট হন ৫১ রান করে। ক্রিজে আছেন হাশমতউল্লাহ শহীদি ১৯* ও সেদিকুল্লাহ ৩৫*। 

বাংলাদেশের হয়ে ৩২ রানে ২টি উইকেট নেন এবাদত হোসেন। ৩১ রানে একটি নিয়েছেন হাসান মাহমুদ। 

এর আগে ৭ উইকেটে ৩৭২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। চতুর্থ দিন লাঞ্চের পর ফিরে সপ্তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। সেঞ্চুরি তোলার পরই অবশ্য মোহাম্মদ সালিমের বলে ১০২ রানে আউট হন তিনি। সপ্তম উইকেট পতন হলে  বাংলাদেশ ইনিংস ঘোষণা করে। তাতে প্রথম ইনিংসে ১০৬ রানে এগিয়ে থাকার সুবাদে মোট ৪৭৮ রানের লিড পেয়েছে তারা।  

চতুর্থ দিন সকালে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তার পর লিটন দাসের দৃঢ় ব্যাটিং আর মেহেদী হাসান মিরাজের প্রতিরোধে সকালের সেশনে উইকেট না হারিয়ে ১১৪ রান যোগ করে টাইগাররা। আগের দিন ৫ রানে অপরাজিত থাকা লিটন ধীরে ধীরে নিজের ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত করেছেন। তাকে যোগ্য সঙ্গ দেন মিরাজ। তিনি ৫২ রানে অপরাজিত ছিলেন। তাদের আগে বড় ইনিংসের মঞ্চ গড়তে ভূমিকা রাখে নাজমুল হোসেন শান্ত (৮২) ও মুশফিকুর রহিমের (৮১) ইনিংস। 
 

 

/এফআইআর/  
সম্পর্কিত
টেস্টে মুশফিকের যত রেকর্ড
টেস্টে নতুন বল কেন ব্যাটারদের জন্য বিপজ্জনক? 
জার্সি নম্বর ৭-এর পেছনের গল্প শোনালেন ধোনি
সর্বশেষ খবর
হঠাৎ সবজির দাম আকাশ ছোঁয়া 
হঠাৎ সবজির দাম আকাশ ছোঁয়া 
যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও