তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিএনপি ও জিয়া পরিবারের বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ০২:০৪ আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৯:২৬

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্যের প্রসঙ্গে বিবৃতি দিয়েছে বিএনপি ও জিয়া পরিবার। রবিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিএনপির ভেরিফায়েড ও গবেষণা সেল পরিচালিত পেজে পৃথক স্ট্যাটাসে ‘বিএনপি ও জিয়া পরিবারের বক্তব্য’ শিরোনামে অবস্থান জানানো হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে বিএনপির গবেষণা সেলের একজন দায়িত্বশীল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২ ডিসেম্বর জিয়া পরিবার সম্পর্কে প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে প্রশ্ন করেন নাহিদ রাইন। শহীদ জিয়া ও খালেদা জিয়ার নাতনি সম্পর্কে তার মন্তব্যে জাতি স্তম্ভিত। তার মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তার মন্তব্য নারীবিদ্বেষী ও বর্ণবাদী এবং ব্যারিস্টার জাইমা রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করেছে। বিএনপি ও জিয়া পরিবার এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।’

বক্তব্যে উল্লেখ করা হয়, ‘রাজনৈতিক পয়েন্ট স্কোর করার জন্য এরকম ভাষা ও মন-মানসিকতা শিষ্টাচারবহির্ভূত। সরকারের একজন মন্ত্রীর কাছে এমন আচরণ জাতির কাম্য নয়। নিজেদের উপরে ওঠাতে গিয়ে অন্যকে নিচু করে দেখানোর প্রচেষ্টা নিন্দনীয় ও ন্যক্কারজনক।’

বিএনপি ও জিয়া পরিবারের বক্তব্য, ‘আমরা চাই, মুরাদ হাসান যেন অবিলম্বে তার প্রমাণহীন, অসত্য ও বর্ণবাদী বক্তব্য প্রত্যাহার করেন।’

/এসটিএস/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সর্বশেষ খবর
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির