রায় শুনেই অঝোরে কাঁদলেন আবরারের মা

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ১৫:১৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬:১৩

ছেলে হত্যার দুই বছর পর শুনলেন মামলার রায়। আসামিদের সাজা হয়েছে শুনে খুশি হওয়ার কথা, কিন্তু আজও অঝোরে কাঁদলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। এ যেন ছেলে হারানোর গত দুই বছর ধরে ধারাবাহিক কান্নার বহিঃপ্রকাশ।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতে সশরীরে উপস্থিত না হলেও কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসায় তিনি রায় শোনার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন। টিভিতে আসামিদের সাজার কথা শুনে অঝোরে কেঁদে ওঠেন।

বিলাপ করতে করতে রোকেয়া খাতুন বলেন, ‘আমি ওকে নিজে হাতে বুয়েটে দিয়ে আসছিলাম। আমার শান্ত, ভদ্র ছেলেটা কোথায় চলে গেছে? আমার ছেলে ওদের কী ক্ষতি করেছিল? ওকে হত্যা না করে কেন আমাকে ফেরত দিলো না। ও পড়তো না। তবুও আমার বুকে থাকতো।’

তিনি বলেন, ‘আমার ছেলে আমাকে ছাড়া বাইরে যেত না। আমার ছেলেকে ওরা কেমন করে পিটায়ে মারলো? আমি শুধু দিন যায়, রাত যায় ওর পায়ের দাগগুলো দেখি। যে ছেলেকে আমি একটা আঘাত করিনি। আর সেই ছেলের পায়ে কত পেটানোর দাগ। আমি ছেলের মৃত্যুর পর থেকে আল্লাহর কাছে চেয়েছি, যারা আমার ছেলেকে এত কষ্ট দিয়ে মেরেছে তুমি তাদের বিচার করো।’

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যান বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তাদের বিরুদ্ধে ২০১১ নম্বর কক্ষে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। পরে রাত ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ ২২ জনকে গ্রেফতার করে। এর মধ্যে আট জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।

আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

/এফআর/
সম্পর্কিত
গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদের নামে সেতুর দাবিতে সমাবেশ
আবরার ফাহাদের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের বড় প্রেরণা: তথ্য উপদেষ্টা
শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের আলোচনা সভা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী