জেনারেল বিপিনকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ কী?

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১৮:১২ আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৫১

ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৪ আরোহীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ কী? তাৎক্ষণিকভাবে এর উত্তর মেলেনি। তবে ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সাবেক এমআই-আই৭ পাইলট অমিতাভ রঞ্জন বলেছেন, ‘প্রধান কারণ সবসময়ই আবহাওয়া ছিল। পাহাড়ের আবহাওয়া খারাপ ছিল। আবহাওয়া ছাড়াও আরেকটি হতে পারে। তা হলো প্রযুক্তিগত ত্রুটি।’

এদিকে জেনারেল বিপিনকে বহনকারী হেলিকপ্টারের ১৪ আরোহীর ১৩ জনই নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। তবে জেনারেল বিপিনের অবস্থা সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এনডিটিভি-র খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে থাকা ১৪ আরোহীর মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি একজন পুরুষ। গুরুতর দগ্ধ অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিমান বাহিনীর এক টুইটে বলা হয়েছে, জেনারেল বিপিন রাওয়াত-সহ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তামিল নাড়ুর কুনুরের কাছে দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

জেনারেল বিপিনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও তার বাসায় গেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। হেলিকপ্টার বিধ্বস্তের পর বর্তমান অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের জানাতে তার বাসায় যান তিনি।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেছেন, জেনারেল বিপিনকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্তের ঘটনায় আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে আরোহীদের মধ্যে বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা, প্রতিরক্ষা সহকারীসহ কয়েকজন কর্মী, নিরাপত্তা কমান্ডো এবং বিমান বাহিনীর কর্মকর্তারা ছিলেন। ভেঙে পড়ার পরই হেলিকপ্টারে আগুন ধরে যায়।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল জেজে সিং সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, প্রাথমিকভাবে উদ্ধার করা মরদেহগুলো এতটাই দগ্ধ হয়েছে যে তাদের শনাক্ত করা কঠিন। উদ্ধারকৃতরাও মারাত্মক দগ্ধ হয়েছেন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
সর্বশেষ খবর
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম