রাতের কৃত্রিম আলো বিষণ্নতা বাড়ায়: চীনা গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৫, ২২:৩৮আপডেট : ২৩ জুন ২০২৫, ২২:৩৮

রাতের কৃত্রিম আলোর সংস্পর্শে দীর্ঘ সময় থাকলে বিষণ্ন আচরণ দেখা দিতে পারে। এ তথ্য উঠে এসেছে চীনা গবেষণায়। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, রাতের আলো মস্তিষ্কের একটি নির্দিষ্ট স্নায়ুবিক পথ সক্রিয় করে। যা স্তন্যপায়ী প্রাণীর মন-মেজাজে প্রভাব ফেলে।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের কুনমিং ইনস্টিটিউট এবং হ্যফেই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই গবেষণা পরিচালিত হয়।

এই গবেষণায় তিন সপ্তাহ ধরে প্রতি রাতে ২ ঘণ্টা করে নীল আলোতে রাখা হয় ট্রিশ্যু নামের একটি স্তন্যপায়ী প্রাণীকে। প্রাণীটার সঙ্গে মানুষের জিনগত মিল রয়েছে। আলোয় রাখার পর প্রাণীটার মধ্যে বিষণ্নতাসদৃশ আচরণ, খাবারের প্রতি অনাগ্রহ, খাবার অন্বেষণ ক্ষমতা ও স্মৃতিশক্তির দুর্বলতা দেখা গেছে।

গবেষকরা একটি নতুন ভিজ্যুয়াল সার্কিট শনাক্ত করেন, যেখানে চোখের বিশেষ কোষ থেকে সংকেত যায় মস্তিষ্কের এমন একটি অংশে, যা মেজাজ নিয়ন্ত্রণ করে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি