‘অভিবাসন প্রক্রিয়ায় পরিবর্তন দরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ১৭:৩৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৭:৩৬

আগ্রহী কর্মীদের বিদেশে পাঠানোর জন্য অভিবাসন প্রক্রিয়ার পরিবর্তন দরকার বলে মনে করেন ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট ট্রেনিংয়ের উপ-পরিচালক সাজ্জাদুর রহমান সরকার। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে কর্মীদের দোরগোড়ায় যেতে না পারলে সমস্যার সমাধান হবে না। এছাড়া অভিবাসী শ্রমিকদের ঋণ সংকট থেকে সুরক্ষা করাও জরুরি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘অভিবাসী শ্রমিকদের ঋণ সংকট থেকে সুরক্ষার অধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে।

সাজ্জাদুর রহমান বলেন, অভিবাসনের জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয় দরকার। আমাদের অভিবাসন পরিস্থিতি এখন উন্নতির দিকে। সরকার অভিবাসন নিয়ে কাজ করছে। শিগগিরই এর প্রতিফলন পাওয়া যাবে। অভিবাসন প্রক্রিয়ারও পরিবর্তন দরকার যাতে সহজে কর্মীদের পাঠানো যায়।

আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য রুকসানা ইয়াসমিন সুইটি বলেন, প্রতি বছর বহু লোক দেশের বাইরে যায়। এরা নানাভাবে দেশের বাইরে যায়। দালালদের সংখ্যা এত বেশি যে বিদেশে যাওয়ার জন্য প্রান্তিক মানুষজন কোনও না কোনওভাবে তাদের হয়রানির শিকার হন।

তিনি বলেন, কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কয়েকজন অভিবাসী দালালের খপ্পরে পড়ে মানবেতর জীবন পার করছে। তারা বাচার আকুতি জানাচ্ছে। এগুলো থেকে আমরা নিস্তার চাই।

ডিইএমও সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস রুপা বলেন, মানুষ সচেতন হচ্ছে। তবে এজন্য আরও কাজ করতে হবে। সরকারি ও বেসরকারি নানা সংস্থা এই কাজটি করতে পারে। অভিবাসীদের সচেতনতার জন্য তা করা জরুরি।

ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও অংশ নেন ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপ-পরিচালক সোহরাওয়ার্দী হোসাইন, পরিচালক জেসিয়া খাতুন, বিওএএফ এর চেয়ারম্যান নাজমুল আহসান, শ্রমিক নেতা আবুল হোসেন প্রমুখ।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
লন্ডনে বাংলাদেশি মাছুমকে কেন হত্যা?
সৌদিতে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনই নওগাঁর
সর্বশেষ খবর
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ 
অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ