বারান্দায় ক্যাপসিকাম ফলাবেন?

লাইফস্টাইল ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২১, ১১:৩০ আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১১:৩০
image document

বেল পেপার বা ক্যাপসিকাম পুষ্টিগুণে অনন্য একটি সবজি। এক চিলতে বারান্দাতেই চাষ করতে পারেন এই সবজি। শীতে ক্যাপসিকামের বীজ রোপণ করলে ভালো ফলন হওয়ার সম্ভাবনা থাকে।  

বারান্দায় ক্যাপসিকাম ফলাবেন?

কেমন টব বেছে নেবেন
ক্যাপসিকাম চাষের জন্য এমন টব বেছে নিন যেটার নিচে বেশ কয়েকটি ছিদ্র আছে। এতে বাড়তি পানি জমে থাকবে না মাটিতে। টবের বদলে জিও ব্যাগ বা গ্রো ব্যাগে লাগাতে পারেন গাছ। অন্তত ১০ থেকে ১২ ইঞ্চি গভীর টব বাছাই করতে হবে।

বীজ নাকি চারা?
চারা রোপণ করতে চাইলে মোটামুটি এক মাস বয়সী চারা রোপণ করুন। বীজ থেকে চারা তৈরি করতে চাইলে সিডিং ট্রে বা ছোট পাত্রে মাটি দিয়ে ২-৩ সেন্টিমিটার গভীরে বীজ পুঁতে দিন। ৩ সপ্তাহের মধ্যেই জার্মিনেট হয়ে যাবে বীজ। দুটো পাতা হলেই সেটিতে টবে রোপণ করে দিতে পারবেন।  

বারান্দায় ক্যাপসিকাম ফলাবেন?

সার ও মাটি
এক তৃতীয়াংশ জৈব সার মিশিয়ে মাটি প্রস্তুত করতে পারলে ভালো। এছাড়া কোকো পিট, নিমের কেকও মেশাতে পারেন। টবে রোপণ করার এক মাস পর ১ চা চামচ ইউরয়া সার দিন।

কোথায় রাখবেন টব
আলো, বাতাস ও হালকা রোদ পড়ে এমন স্থান উপযুক্ত ক্যাপসিকাম চাষের জন্য। প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা সূর্যের আলোতে রাখতে হবে গাছ।

জেনে নিন

  • পানি এমনভাবে দিতে হবে যেন মাটি পুরোপুরি শুকিয়ে না যায়, আবার পানি জমেও না থাকে।
  • গাছের গোড়া শুকনো পাতা দিয়ে ঢেকে দিতে পারেন।
  • শক্ত খুঁটির ব্যবস্থা করতে হবে যেন গাছ হেলে না পড়ে।
  • চারা লাগানোর তিন মাসের মধ্যেই ফল দিতে শুরু করবে গাছ।
  • গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোগ হলে সাবান-পানি স্প্রে করতে পারেন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই বছর পর কবর থেকে তোলা হলো সেলিম খান ও তার ছেলের মরদেহ
দুই বছর পর কবর থেকে তোলা হলো সেলিম খান ও তার ছেলের মরদেহ
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে এনসিপি ও ছাত্রদল
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে এনসিপি ও ছাত্রদল
প্রতিশ্রুতি ও অন্তরঙ্গ সম্পর্ক বনাম মেয়েদের বিপদ
প্রতিশ্রুতি ও অন্তরঙ্গ সম্পর্ক বনাম মেয়েদের বিপদ
তরুণ বয়সেই বাড়ছে অন্ত্রের ক্যানসার, কোন অভ্যাসগুলো দায়ী?
তরুণ বয়সেই বাড়ছে অন্ত্রের ক্যানসার, কোন অভ্যাসগুলো দায়ী?
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই