সিমলার ‘প্রদর্শন অযোগ্য’ ছবিই দেখলো ১০ লক্ষবার!

বিনোদন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ১৭:১৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৯:১৩

সেন্সর বোর্ডে বারবার প্রত্যাখ্যাত হয় নায়িকা সিমলার চলচ্চিত্র ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। বোর্ড প্রতিবারই জানিয়েছে, ‘ছবিটি প্রদর্শনযোগ্য নয়’। এরপরই এটি ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নেয় এর নির্মাতা রুবেল আনুশ।

আর মুক্তির ২৫ দিনের মধ্যেই ১০ লাখবার ছবিটি দেখলেন দর্শকরা। গেলো ২৫ নভেম্বর লাইভ রেডিও নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয় এটি। 

প্রথম থেকেই দারুণ সাড়া ফেলেছে বলে দাবি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’র নির্মাতার। এই অর্জনে উচ্ছ্বসিত ছবির পরিচালক রুবেল আনুশ বলেন, ‘আমার কৃতজ্ঞতার শেষ নেই দর্শকের প্রতি। তারা আমার সিনেমাটিকে ভালোবেসেছেন, দেখেছেন। অনেকে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন। যা আমার জন্য প্রেরণার। ছবিটি নিয়ে এত দ্রুত এত ভালো রেসপন্স আসবে ভাবতে পারিনি। আমরা এটি হলে আনতে চেয়েছিলাম; সেটা পারিনি। ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দিতে চেয়েছিলাম; কিন্তু কেউই সেন্সর ছাড়পত্র ছাড়া চালাতে রাজি নন। তাই ইউটিউবেই ছবিটি মুক্তি দিয়েছি।’

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা ও মামুন। এছাড়াও আছেন মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, একে আজাদ সেতু, শিমুল খান।

ছবির সংগীত পরিচালনা করেছেন সোহেল রাজ। প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহ-প্রযোজক রেড পিকচার্স।

নিষিদ্ধ প্রেমের গল্প:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়