নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

আইভী-তৈমুরসহ ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ২ জনের বাতিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২১, ১৬:৩৮ আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ২২:১৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দুই মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবু এবং সুলতান মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।

সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আট মেয়র প্রার্থীসহ শতাধিক কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়।

প্রথমে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়। এ সময় আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের প্রার্থী মাসুম বিল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী রাশেল ফেরদৌস, খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিনের বৈধ ঘোষণা করা হয়। এ সময় সিটি করপোরেশন, পুলিশ প্রশাসন, ব্যাংক বিভাগ, আয়কর বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তবে বাংলাদেশ ব্যাংকের সিআইবির তথ্যে প্রিমিয়ার ব্যাংকের ঋণ খেলাপের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও দাখিলকৃত ভোটার তালিকায় গরমিল পাওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।

মাহফুজা আক্তার জানান, মেয়র পদে ছয় জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি দুজনের প্রার্থিতা ভুল তথ্য প্রদান ও ঋণখেলাপি হওয়ায় বাতিল করা হয়েছে। সাধারণ কাউন্সিলর পদে ১৬৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাইয়ে সাধারণ কাউন্সিলর পদে দুই জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যারা বৈধ হননি তারা চাইলে আপিল করতে পারবেন। আগামী ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে ২৭টি ওয়ার্ডে ভোট অনুষ্ঠিত হবে।

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
দুই মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী
সাততলার ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু
শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী
সর্বশেষ খবর
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম