চুলের যত্নে ছয় ভেষজ তেল

লাইফস্টাইল ডেস্ক
২২ ডিসেম্বর ২০২১, ১৪:০০ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:১৪
image document

চুলের প্রধান খাদ্য হচ্ছে তেল। নিয়মিত অয়েল ম্যাসাজ করলে চুল থাকে স্বাস্থ্যোজ্জ্বল, কালো ও ঘন। এছাড়া চুল পড়া কমানোর পাশাপাশি খুশকি দূর করতেও তেলের জুড়ি নেই। তেলে ভেষজ কিছু উপাদান মিশিয়ে বানিয়ে নিতে পারেন চুলের বিভিন্ন সমস্যার পরিপূর্ণ সমাধান।

 

ভেষজ তেল

আমলকীর তেল
অকালে চুল পেকে যাওয়া ও চুল পড়া রোধ করতে আমলকীর তেল কার্যকর। এটি চুলের দ্রুত বৃদ্ধিতেও সহায়ক। এক কাপ নারকেল তেলে কয়েকটা আমলকী থেঁতো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট ফুটিয়ে নিন। নামিয়ে ছেঁকে বয়ামে রেখে দিন।

পেঁয়াজের তেল
চুলের গোড়া শক্ত করে চুল পড়া রোধ করতে এই তেলের জুড়ি নেই। নতুন চুল গজাতেও সক্ষম পেঁয়াজের তেল। পেঁয়াজ ও সামান্য কারিপাতা একসঙ্গে বেটে নারকেল তেলে মিশিয়ে গরম করুন। ফুটে উঠলে আঁচ কমিয়ে দিয়ে রেখে দিন ১০ মিনিট। সারারাত মিশ্রণটি ঢেকে রাখুন। পরদিন ছেঁকে কাচের বয়ামে ঢেলে নিন।

জবা ফুলের তেল
চুলের বৃদ্ধির জন্য জবা ফুলের তেল ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি চুল ফাটা কমাতেও কার্যকর। জবা ফুলের কয়েকটা পাপড়ি পিষে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন। রঙ পরিবর্তন হয়ে গেলে নামিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে বয়ামে ঢেলে নিন।

তুলসি ও নিম অয়েল
খুশকি দূর করার পাশাপাশি চুল পড়া কমাতে সাহায্য করে এই তেল। তুলসি পাতা, নিম পাতা এবং মেথি একসঙ্গে বেটে নিন। পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে ফুটিয়ে নিন মিশ্রণটি। ঠান্ডা হলে ছেঁকে কাচের বয়ামে রাখুন।

কালো জিরার তেল

কারিপাতার তেল
তেলে কারি পাতা ফেলে কিছুক্ষণ গরম করুন। তেল কালচে হয়ে গেলে নামিয়ে ছেঁকে রেখে দিন। এই তেল নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমবে। 

কালো জিরার তেল
সিল্কি চুলের জন্য এই তেল অনন্য। পাশাপাশি চুলের দ্রুত বৃদ্ধি করতেও সক্ষম কালো জিরার তেল। ১ টেবিল চামচ কালো জিরা গুঁড়া করে নিন। একটি কাঁচের বয়ামে পরিমাণমতো নারকেল তেল বা অলিভ অয়েল নিয়ে তাতে কালো জিরার গুঁড়ো  মিশিয়ে নিন। এভাবে রেখে দিন দুই থেকে তিনদিন। এরপর ঝাঁকিয়ে ব্যবহার করুন।

/এনএ/
সম্পর্কিত
বাড়িতেই পার্লারের মতো কেশসজ্জা, কোন হেয়ার স্ট্রেটনারে মিলবে সুবিধা?
মুখের গড়ন বুঝে ব্লাশ লাগান, মেকআপে আনুন আকর্ষণীয় লুক
ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব কমাতে পারে যে ৫ চর্চা
সর্বশেষ খবর
‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
চুয়েটে শাটডাউন, ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দফতরে ঢুকলেন নতুন উপাচার্য
চুয়েটে শাটডাউন, ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দফতরে ঢুকলেন নতুন উপাচার্য
নিজের আইডিয়া থেকে কার্যকর টুলস, ক্লড এআই কাজে লাগানোর ৪ উপায়
নিজের আইডিয়া থেকে কার্যকর টুলস, ক্লড এআই কাজে লাগানোর ৪ উপায়
ঢাকা থেকে ১০ ফ্লাইটে সৌদি যাওয়া আটকে গেলো সাড়ে তিন হাজার যাত্রীর
হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ  ঢাকা থেকে ১০ ফ্লাইটে সৌদি যাওয়া আটকে গেলো সাড়ে তিন হাজার যাত্রীর
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট