প্রধানমন্ত্রীকে মালদ্বীপে লাল গালিচা সংবর্ধনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২১, ২১:০১আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ২১:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সলিহের আমন্ত্রণে ছয় দিনব্যাপী দ্বিপক্ষীয় সফরে বুধবার (২২ ডিসেম্বর) বিকালে মালেতে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় বিকাল তিনটায় ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভ্যর্থনা জানান।

তাকে এ সময় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে একটি আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে তাকে তার অবস্থানস্থলে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সলিহ। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার ও অন্যান্য আনুষ্ঠানিকতা প্রদান করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক এবং প্রবাসী কল্যাণ ও  বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন।

এর আগে বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ভিভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করে।

শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে ২৩ ডিসেম্বর স্বাস্থ্য, শিক্ষা, বন্দিবিনিময় এবং দ্বৈত কর পরিহারসহ দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।

প্রস্তাবিত চুক্তিগুলো হলো—দ্বৈত কর পরিহার, বন্দিবিনিময় এবং দুটি সমঝোতা স্মারকসহ চারটি চুক্তি। সমঝোতা স্মারকগুলো হলো, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দু’দেশের যুব ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা।

এছাড়া, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হবে।

সফরকালে দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২৩ ডিসেম্বর মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হবে।

একই দিন প্রেসিডেন্ট প্রাসাদে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে দু’দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে সই করবেন। পরে দুই নেতা গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেবেন।

সফরকালে মালের হোটেল জিনে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং সে দেশের প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ ডিসেম্বর বিকালে মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন।

ওইদিন সন্ধ্যায় মালদ্বীপের রাষ্ট্রপতি ও সে দেশের ফার্স্টলেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় শেখ হাসিনা যোগ দেবেন।

শেখ হাসিনা ২৪ ডিসেম্বর মালেতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।

আগামী ২৭ ডিসেম্বর বিকালে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। খবর: বাসস

 

 

 

 

 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এই কঠিন বিপর্যয়ে বাংলাদেশ নেপালের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী
পবিত্র ঈদে মিলাদুন্নবীতে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির