ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বৈশ্বিক নিরাপত্তায় হুমকি: ব্রিটেন

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২১, ১০:৫১আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১১:১৫

উপসাগরে সামরিক মহাড়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় ইরানের প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এই পদক্ষেপগুলোকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলে অবিহিত করেছে। এ অবস্থায় ইরানকে অবিলম্বে তাদের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে ব্রিটেন। শুক্রবার এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ২২৩১-এর সুস্পষ্ট লঙ্ঘন। ফলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে উৎক্ষেপণসহ এ ধরনের কার্যক্রম থেকে ইরানকে বিরত থাকা উচিত। ব্রিটেনের এমন আহ্বানে তেহরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি বলে মন্তব্য করেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি। শুক্রবার মহড়ার চতুর্থ ও শেষ দিনে একই সঙ্গে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরান।

আইআরজিসি’র এই মহড়ায় দীর্ঘ, মধ্য ও স্বল্প পাল্লা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বাহিনীর দাবি, এগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। একই দিনে ইরানের অ্যারোস্পেস ফোর্সের দশটি কমব্যাট ড্রোন একসঙ্গে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছে এবং লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এই মহড়া ইরানের প্রতিবেশী এবং বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য শান্তির বার্তা রয়েছে বলে জানিয়েছে তেহরান।

/এলকে/
সম্পর্কিত
মোজতবা খামেনি মৃত্যুশয্যায়, দাবি বিরোধীপন্থি সংবাদমাধ্যমের
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
উত্তর-দক্ষিণ থেকে সমন্বিত হামলার আশঙ্কায় সৌদি আরব
সর্বশেষ খবর
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত ৬
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত ৬
কওমিপিডিয়ার জরিপের গ্রহণযোগ্যতা কতটুকু, কারা চালায় এটি?
কওমিপিডিয়ার জরিপের গ্রহণযোগ্যতা কতটুকু, কারা চালায় এটি?
রাষ্ট্রপতি নির্বাচন: সংবিধান, আইন ও জুলাই সনদ
রাষ্ট্রপতি নির্বাচন: সংবিধান, আইন ও জুলাই সনদ
জলবেলুনে ভিজুক গরম, ফিরুক শৈশবের দুষ্টুমি!
জলবেলুনে ভিজুক গরম, ফিরুক শৈশবের দুষ্টুমি!
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা