লঞ্চে অগ্নিকাণ্ডে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৬

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ৩০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত পৃথক দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ ও সৌমিত্র সরদার।

এর আগে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় মৃতদের পরিবারকে ৫০ লাখ ও গুরুতর আহতদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে রিটে ওই লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়। গত ২৬ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রুল জারির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ক্ষতিপূরণ দিতে রিটে আরজি জানানো হয়।

অন্যদিকে সারাদেশে লঞ্চ ও জাহাজের ফিটনেস, রুট পারমিট, লাইসেন্স ও নিরাপত্তা সামগ্রীর হালনাগাদ তথ্য চেয়ে হাইকোর্টে আরেকটি রিট দায়ের করা হয়। গত ২৬ ডিসেম্বর আইনজীবী সৌমিত্র সরদার এ রিট দায়ের করেন। রিটে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাদের অবহেলা ছিল কিনা তা খুঁজে বের করার আবেদন জানানো হয়। পাশাপাশি ওই দুর্ঘটনায় প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: ভবনের মালিকসহ ৮ জনের মামলা রায় থেকে যুক্তিতর্কে
মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোয় অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত ১৭৭৭৭ কর্মী
সর্বশেষ খবর
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
ফুটবলের নিয়ম ঠিক করে কারা?
ফুটবলের নিয়ম ঠিক করে কারা?
মেজাজ হারালেন কারিনা, পাপারাজ্জিরা বলছেন ‘জয়া বচ্চনের বোন’
মেজাজ হারালেন কারিনা, পাপারাজ্জিরা বলছেন ‘জয়া বচ্চনের বোন’
বিকল ট্রাকের নিচে কাজ করছিলেন কয়েকজন, আরেক গাড়ির ধাক্কায় নিহত ২
বিকল ট্রাকের নিচে কাজ করছিলেন কয়েকজন, আরেক গাড়ির ধাক্কায় নিহত ২
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে