গরুর চোখে ভিআর!

ফিচার ডেস্ক
১৮ জানুয়ারি ২০২২, ১১:৫৬ আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১১:৫৬

ভার্চুয়াল রিয়েলিটিতে যত দুর্দান্ত প্রযুক্তিই আসুক, মানুষ ঠিকই জানে কোনটা আসল জগৎ, কোনটা নকল। কিন্তু গরু কি আর সেটা বোঝে! এই আইডিয়াটাই কাজে লাগিয়েছেন তুরস্কের খামারি ইজ্জত কোকাক। গরুর চোখে ভিআর চশমা পরিয়ে গরুকে বোঝাচ্ছেন, তোমরা সবুজ একটা মাঠেই চরে বেড়াচ্ছো। খড়-বিচুলি খেলেও গরুরা ‘মনে করছে’ তারা আসলে সবুজ ঘাসই খাচ্ছে। আর এতে নাকি আগের চেয়ে ঢের বেশি দুধ দিচ্ছে ওরা!

গরুদের শান্তশিষ্ট রাখতে গান শোনানো হলে দুধও বেশি পাওয়া যায়, এমনটা জানিয়েছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লাইচেস্টারের গবেষকরা। তখন খামারের বাসিন্দাদের জন্য হালকা মেজাজের সংগীতের আয়োজন করেছিলেন কোকাক।

গরুর চোখে ভিআর!

কিন্তু ভিআর-এর আইডিয়াটা মনে ধরে বেশি। সবুজ মাঠের ভিডিওচিত্রসহ ভিআর পরিয়ে গরুগুলোকে পর্যবেক্ষণ করেন তিনি। দেখলেন, ওরা আগের চেয়েও বেশি শান্ত থাকছে। এরপরই দেখলেন দুটো গাভী ২২ লিটারের জায়গায় ২৭ লিটার করে দুধ দিচ্ছে!

খামারের গরুগুলো কতটা শান্ত থাকছে সেটা পরীক্ষা করতে ওদের গায়ে নানা ধরনের সেন্সরও বসিয়েছেন ইজ্জত কোকাক। তুরস্কের গণমাধ্যম আনাদলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন, আপাতত সব পরীক্ষাতেই তিনি সফল।

/এফএ/
সম্পর্কিত
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করবেন নেতানিয়াহু
সর্বশেষ খবর
এলপিজির দাম সহনীয় করার দাবি গণসংহতির
এলপিজির দাম সহনীয় করার দাবি গণসংহতির
এবার ফেঁসে যাচ্ছেন কোটি টাকার গাড়ির মালিকরা  
এবার ফেঁসে যাচ্ছেন কোটি টাকার গাড়ির মালিকরা  
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান