ঢাকায় যাবেন না আন্দোলনকারীরা, শিক্ষামন্ত্রীকে বিকল্প প্রস্তাব

শাবি প্রতিনিধি 
২১ জানুয়ারি ২০২২, ২১:১৫আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২২:১৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আহ্বানে সাড়া দিলেও ঢাকা গিয়ে আলোচনায় বসা সম্ভব না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় তারা ঢাকায় আসতে পারবেন না বলে জানান।

এর আগে, শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মাধ্যমে শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলে আলোচনায় বসার আহ্বান জানান। এতে সম্মতিও জানিয়েছেন আন্দোলনরতরা।

এ জন্য সাত সদস্যের একটি প্রতিনিধি দলও নির্বাচন করেছেন শিক্ষার্থীরা। তবে অনশনরত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা।

এ বিষয়ে আমরণ অনশনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, ‘ভিডিও কলে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পর আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ঢাকা যাওয়ার সিদ্ধান্ত হয়। তবে অনশনরত ও আন্দোলনরত অনেক শিক্ষার্থী অসুস্থ হওয়ায় তারা ঢাকা যাওয়ার মতো অবস্থায় নেই। এর পরিবর্তে শিক্ষামন্ত্রীকে শাবিপ্রবিতে এসে বৈঠক আয়োজনের অথবা বৈঠকে প্রতিনিধিদলের সঙ্গে অনলাইনে আলোচনার সুযোগ দিতে অনুরোধ জানানো হবে।’

আন্দোলনকারীদের পক্ষে সাব্বির আহমেদ বলেন, ‘আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবো। কিন্তু ক্যাম্পাসের এ পরিস্থিতিতে কোনোমতেই ঢাকায় যাওয়া সম্ভব না।’

এ খবর শুনে শুক্রবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষামন্ত্রীর বার্তা নিয়ে পুনরায় ক্যাম্পাসে আসেন। শিক্ষামন্ত্রীর বাসায় আপনজন অসুস্থ হওয়ায় সিলেটে আসতে দেরি হবে বলে জানান তিনি। এই নেতা বলেন, ‘প্রয়োজনে আকাশপথে শিক্ষার্থী প্রতিনিধিদের ঢাকায় নিয়ে যাওয়া হবে।’

এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত শিক্ষার্থীদের ঢাকায় যাওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে সিদ্ধান্ত নিয়ে শফিউল আলম চৌধুরী নাদেলকে জানাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী