‘অ্যাভেঞ্জার্স’ তারকার বিপরীতে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৪ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০০

প্রিয়াঙ্কা চোপড়া যেন গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন। দিচ্ছেন একের পর এক বৈশ্বিক চমক। গত বছর বিখ্যাত হলিউড সিরিজ ‘ম্যাট্রিক্স’র চার নম্বর ছবি ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন’-এ পাওয়া গিয়েছিল তাকে। তবে স্বল্প সময়ের জন্য।

এবার  বিখ্যাত হলিউড সিনে-সিরিজ ‘অ্যাভেঞ্জার্স’র অভিনেতা অ্যান্থনি ম্যাকির বিপরীতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে। নতুন সিনেমার নাম ‘এন্ডিং থিংস’।

এটি পরিচালনা করছেন কেভিন সুলিভান। জানা গেছে, ১৯৯৪ সালে জেমস ক্যামেরন পরিচালিত ও আর্নল্ড শোয়ার্জেনেগার অভিনীত বিখ্যাত অ্যাকশন কমেডি ছবি ‘ট্রু লাইজ’র মতো হতে চলেছে এই সিনেমা। ছবিটি নিয়ে আর কোনও তথ্য আসেনি সংবাদমাধ্যমে।

প্রসঙ্গত, ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজে ‘ফ্যালকন’ ওরফে স্যাম উইলসনের চরিত্রে অভিনয় করে বিশাল জনপ্রিয়তা পান অ্যান্থনি ম্যাকি। এরপর তাকে বেশ কিছু কাজে দেখা গেছে।

এদিকে, গত ২২ জানুয়ারি মধ্যরাতে মা হওয়ার খবর প্রিয়াঙ্কা দিয়েছিলেন ইনস্টাগ্রামে। তারপর থেকে নেটমাধ্যমে কোনও সাড়া শব্দ ছিল না তার। মা হওয়ার পরে ৩ ফেব্রুয়ারি প্রথমবার ইনস্টাগ্রামে দেখা দিলেন তিনি। সেলফি পোস্ট করেছেন ‘দেশি গার্ল’। যেখানে তাকে একটি গাড়ির মধ্যে দেখা যাচ্ছে। তবে সঙ্গে নেই তার স্বামী নিক জোনাস। ছবিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে পোস্ট করা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/
সম্পর্কিত
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
বিনোদন বিভাগের সর্বশেষ
কয়েক শতাব্দীর ভয়ংকর আত্মা নিয়ে ফিরছেন ড্যাভিকা!
কয়েক শতাব্দীর ভয়ংকর আত্মা নিয়ে ফিরছেন ড্যাভিকা!
শুটিংয়ে অন্তরঙ্গ দৃশ্য, বিপাকে অনুপ্রিয়া
শুটিংয়ে অন্তরঙ্গ দৃশ্য, বিপাকে অনুপ্রিয়া
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং
দুই দিনে ২ গানে ডলি, সঙ্গে আরজিন ও রাকিব মুসাব্বির
দুই দিনে ২ গানে ডলি, সঙ্গে আরজিন ও রাকিব মুসাব্বির
দেশপ্রেমের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হলো ‘ও আমার দেশের মাটি’
দেশপ্রেমের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হলো ‘ও আমার দেশের মাটি’