খুনের আগে ও পরের মনস্তাত্ত্বিক গল্প নিয়ে...

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৩ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০২

খুনিকে ধরা নয়, বরং খুনের আগে ও পরে এর সঙ্গে জড়িতদের মানসিক অবস্থা কেমন থাকে, কোন পরিস্থিতিতে একজন আরেকজনকে খুন করে, এমন একটি নৃশংসতায় কেন মানুষ জড়ায়—গল্পের ছলে এসব খোঁজার চেষ্টা হলো এবার। 

হাসনাত বিন মতিনের চিত্রনাট্যে এমন গল্প নিয়ে ছয় পর্বের ওয়েব সিরিজ ‘৯ এপ্রিল’ নির্মাণ করেছেন কৌশিক শংকর দাশ। বিঞ্জ অ্যাপের জন্য নির্মিত এই সিরিজের নির্বাহী প্রযোজক আর বি প্রিতম।

সিরিজটি উন্মুক্ত হচ্ছে শুক্রবার (৪ ফেব্রুয়ারি)।

এতে অভিনয় করেছেন ত্রপা মজুমদার, জাকিয়া বারী মম, তমা মির্জা, সোহেল মণ্ডল, সাদিকা স্বর্ণা, আরেফিন জিলানী, হিন্দোল রায়, নিপা খানসহ অনেকে।

নির্মাতা বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। তাই প্রস্তুতিটাও ছিল একটু বেশি। আমি চেষ্টা করেছি একেবারে আলাদা একটা থ্রিলার গল্প নিয়ে ওটিটি দর্শকদের সামনে হাজির হতে। এখানে শুধু খুনের আগে ও পরে জড়িতদের মনস্তাত্ত্বিক গল্পই দেখানো হবে না। সঙ্গে থাকবে মানুষের গোপন ভালোবাসা, লোভ, প্রতারণা, অহংকার আর ক্ষমতার অপব্যবহার।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিনোদন বিভাগের সর্বশেষ
বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি
বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি
বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি
বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক