বিএনপি নেতা রবিকে ধরতে সাঁড়াশি অভিযান

দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা: আরও একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ অক্টোবর ২০২৪, ১৩:৪৫আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৩:৪৬

রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম (৩৪) হত্যার ঘটনায় মো. রাসেল (২২) নামের আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) ভোরে রাসেলকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হলো।  

এর আগে যে পাঁচ জনকে গ্রেফতার করা হয় তারা হলেন- আব্দুল লতিফ (৪৬), কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।

শনিবার দুপুরে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আযম এসব তথ্য জানান।

তিনি বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে রাসেলকে শনাক্ত করা হয়। তিনি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন।

এছাড়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্লিজেন্ট প্রোপার্টির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ রবিউল আলম রবিকে গ্রেফতারে অভিযান চলছে। রবিউল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। এদিকে সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।

এর আগে গত বৃহস্পতিবার সকালে হাতিরঝিল এলাকায় খুন হন তানজিল জাহান ইসলাম ওরফে তামিম। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা।

বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের জেরে জমির মালিকের ছেলেকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রুহুল কবির খান বলেন, হত্যাকাণ্ডে বিএনপি নেতা শেখ রবিউল আলমের সম্পৃক্ততা প্রাথমিকভাবে পাওয়া গেছে। তিনি কোম্পানির মালিক। তার সঙ্গে জমির মালিকের দ্বন্দ্ব ছিল।

এছাড়া এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মামুনের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ। মামুন তার শ্বশুরের নামে ওই ভবনে একটি ফ্ল্যাট কিনেছেন।

আরও পড়ুন:

দীপ্ত টিভির কর্মকর্তা খুন: কীভাবে বিরোধের শুরু, কারা জড়িত

ফ্ল্যাট বাটোয়ারা নিয়ে আবাসন প্রতিষ্ঠানের ‘হামলায়’ জমির মালিকের ছেলে নিহত

দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা: গ্রেফতার পাঁচ জন ৪ দিনের রিমান্ডে

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
হাতিরঝিলে পাওনা টাকার বিরোধে সবজি বিক্রেতা খুন, দম্পতি গ্রেফতার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী, শ্বশুর-শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন
এনসিপির মামলায় ছাত্রদল সভাপতিসহ আসামি হলেন যারা 
সর্বশেষ খবর
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে