দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা: গ্রেফতার পাঁচ জন ৪ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ অক্টোবর ২০২৪, ১৯:৩৭আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৯:৪৪

ফ্ল্যাট বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় গ্রেফতার পাঁচ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রিমান্ড যাওয়া আসামিরা হলেন, মো. মির্জা আব্দুল লতিফ, মো. কুরবান আলী, মাহিন ওরফে মাহিম, মোজাম্মেল হক কবির ও মো. বাঁধন। 

শুক্রবার (১১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ডের আদেশ দেন। 

এদিন আদালতে আসামিদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। 

জানা গেছে, তিন জন মালিকের (নিহত তামিমের বাবা সুলতান আহমেদ ও অন্য দুজন) কাছ থেকে জমি নিয়ে ‘প্লেজেন প্রোপার্টিজ’ একটি ভবন নির্মাণ করে। ৯ তলা ওই ভবনে ২৭টি ফ্ল্যাট ছিল। প্রত্যেক জমির মালিককে পাঁচটি করে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল। কিন্তু সুলতান আহমেদকে দুটি ফ্ল্যাট দেওয়া হয়। পাওনা বাকি তিনটি ফ্ল্যাটের মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করে দেন ডেভেলপার কোম্পানির মালিক। গত ১০ অক্টোবর বাকি দুটি ফ্ল্যাটে কাজ শুরু করার সময় ২০-২৫ জন দুর্বৃত্ত হামলা চালায়। সুলতান আহমেদের ছেলে তামিম নিচ থেকে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

দীপ্ত টিভির কর্মকর্তা খুন: কীভাবে বিরোধের শুরু, কারা জড়িত

ফ্ল্যাট বাটোয়ারা নিয়ে আবাসন প্রতিষ্ঠানের ‘হামলায়’ জমির মালিকের ছেলে নিহত

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
রামপুরায় বাস চাপায় ফিজিশিয়ানের মৃত্যু, চালক আটক
বিভিন্ন জেলায় সংযুক্ত হলেন ৫৬ শিক্ষানবিশ এএসপি
সর্বশেষ খবর
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত