সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের মাথা থেঁতলে দিয়েছেন ছাত্রদল নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪, ১৮:০৭আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:১০

সংবাদ প্রকাশের জেরে ও দাবি করা চাঁদা না পেয়ে দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা ইয়াসিন মিয়ার বিরুদ্ধে। এ সময় সাংবাদিকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাত করে থেঁতলে দিয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ৫নং ক্যানাল এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ দীর্ঘদিন ধরে দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ উপজেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি রূপগঞ্জ প্রেসক্লাবের সদস্য হিসেবে রয়েছেন।

অভিযুক্ত ইয়াসিন মিয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকার আবু বক্করের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত জাহাঙ্গীর মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করেছি। সেসব সংবাদ প্রকাশের ফলে তার ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা টাকা দিতে অস্বীকার করলে ইয়াসিন বিভিন্ন সময় আমাকে হত্যাসহ মামলা ও হামলার হুমকি দিয়ে আসছিল। এর এক পর্যায়ে আজ দুপুরের দিকে ইয়াসিন মিয়ার নেতৃত্বে রাব্বি, ইমনসহ ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাকে অবরুদ্ধ করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ইট দিয়ে আমার শরীরের বিভিন্ন অংশ ও মাথাইয় আঘাত করে।

তিনি আরও বলেন, আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ইয়াসিন মিয়া বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। 

এই ঘটনায় রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, হামলার বিষয়টি জানতে পেরেছি। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
নৌকা ভ্রমণে এসে পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার 
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
সর্বশেষ খবর
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়