তৌহিদী জনতার বাধায় বাউল সম্রাট রশিদ বয়াতির বার্ষিক ওরস পণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬

মানিকগঞ্জ সিংগাইর উপজেলার আজিমনগরে বাউল সম্রাট আব্দুর রশিদ বয়াতির বাৎসরিক ওরস মাহফিল স্থানীয় তৌহিদী জনতার বাধার মুখে পণ্ড হয়ে গেছে। তবে রশিদ বয়াতির মাজারে কোনও হামলার কোন ঘটনা ঘটেনি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে ওরস মাহফিল কমিটির পক্ষ থেকে ওরসে বাধাদানকারীদের প্রতিহত করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সিংগাইর থানা পুলিশ প্রয়াত বাউল শিল্পী রশিদ বয়াতির পুত্রবধূসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মাহফিল কমিটির কয়েকজন ভক্ত আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে মাজারে হামলার খবর জানা যায়নি। বাউল সম্রাট আব্দুর রশিদ বয়াতি এই এলাকার কণ্ঠশিল্পী ও আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগমের প্রথম স্বামী।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে মাজার কমিটির একজন দাবি করেছেন, তৌহিদী জনতা নয়, স্থানীয় বিএনপি নেতাদের বাধার মুখে তাদের বার্ষিক ওরস মোবারক করা সম্ভব হয়নি।

সিংগাইর থানার ওসি জাইদুল ইসলাম জাহাঙ্গীর জানান, মাজারে হামলার কোনও ঘটেনি। ওরস আয়োজক কমিটি প্রশাসনের কাছ থেকে কোনও অনুমতি নেয়নি। স্থানীয় তৌহিদী জনতা ওরস বন্ধ করতে গেলে উল্টো মেলা আয়োজক কমিটি লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। সংঘাত এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এবার এনসিপির মিছিলে ছাত্রদল-যুবদলের হামলা-বাঁশ দিয়ে পিটুনি, পুলিশসহ আহত ১০
হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
মার্কিন-সৌদি হামলার পর রিয়াদ সফর স্থগিত করলেন ইরাকি প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে