এবার ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে বাউলদের ওপর হামলা, আহত ৪

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৫, ২০:৫২আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ২০:৫২

এবার ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে কয়েকজন বাউল ও ভক্ত-অনুরাগীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার জন আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও আদালত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি ও ভক্ত-অনুরাগীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে দুপুরে সমাবেশ ডাকেন বাউল সাধক এবং ভক্ত-অনুরাগীরা। এতে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আসা একদল লোক তাদের ওপর হামলা করেন বলে জানান দুজন প্রত্যক্ষদর্শী। তাতে সমাবেশ পণ্ড হয়ে যায়। হামলায় চার জন আহত হন। তারা হলেন- মো. মোকলেস, আলামিন হোসেন, বাবুল বাউলা ও সানোয়ার হোসেন। 

স্থানীয় সূত্র, পুলিশ, ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি ও বাউলদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বেলা আড়াইটার দিকে প্রতিবাদ সমাবেশ ডাকেন বাউল সাধক এবং ভক্তরা। সমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তারা আদালত প্রাঙ্গণে সমবেত হচ্ছিলেন। তাদের বিপরীতে অবস্থান নেন ‘তৌহিদী জনতা’ ব্যানারে একদল দল। এরপর তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় কয়েকজন বাউল আইনজীবী সমিতির ভবনে আশ্রয় নিলে সেখানেও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীরা ঢোকার চেষ্টা করেন। তাদেরকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দিতে দেখা যায়।

ঠাকুরগাঁওয়ের বাউল ভক্ত সোহেল রানা বলেন, ‘আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জামানাতেও উনাকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্র করা হয়েছিল। ইসলাম নিয়েও বিদ্বেষ ছড়ানো হয়েছিল। তাই বলে কী কাউকে হত্যা করেছিলেন মুসলমানরা, হামলা করেছিলেন কি, কারও ঘরবাড়ি ভাঙচুর করেছিলেন কি? তাহলে তৌহিদী জনতার নামে কেন এই নৈরাজ্য চলছে।’

এ বিষয়ে জানতে চাইলে ‘তৌহিদী জনতা’ ব্যানারে থাকা সদস্য আল আমিন বলেন, ‘তারা আল্লাহর নামে উল্টাপাল্টা কথা বলবে আর তৌহিদী জনতা পেটালে মব বলবে; এটা কোন সুশীলতা। আমার দেশে অনেক সুশীল দেখেছি, যারা ইসলামকে ধ্বংস করার পাঁয়তারা করছে। এদের আর কোনও সুযোগ দেওয়া হবে না।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, ‘বাউল সাধকদের চৌরাস্তায় একটি কর্মসূচি ছিল। সেখানে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। তবে বিচ্ছিন্নভাবে কয়েকজন বাউল আদালত প্রাঙ্গণে অবস্থানকালে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখনও এ বিষয়ে থানায় কোনও পক্ষ অভিযোগ দেয়নি।’

এর আগে গত ২৩ নভেম্বর মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এতে তিন ভক্ত-অনুরাগীসহ চার জন আহত হন। ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’ ব্যানারে থাকা একদল ব্যক্তি এবং আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে এ ঘটনা ঘটেছিল।

/এএম/
সম্পর্কিত
এবার এনসিপির মিছিলে ছাত্রদল-যুবদলের হামলা-বাঁশ দিয়ে পিটুনি, পুলিশসহ আহত ১০
হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
মার্কিন-সৌদি হামলার পর রিয়াদ সফর স্থগিত করলেন ইরাকি প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে