পদত্যাগ করলেন সিদ্দারামাইয়া, কে হচ্ছেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৬, ১৭:৩১আপডেট : ২৮ মে ২০২৬, ১৭:৩১

কংগ্রেস হাইকমান্ডের নির্দেশ মেনে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কর্নাটক রাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বৃহস্পতিবার (২৮ মে) তার পদত্যাগের মধ্য দিয়ে গত কয়েকদিন ধরে চলা রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান হলো। এর ফলে সিদ্দারামাইয়ার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিকে শিবকুমারের মুখ্যমন্ত্রী হওয়ার পথ সুগম হলো। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।  

গত কয়েক মাস ধরে রাজ্যের শীর্ষ পদ নিয়ে সিদ্দারামাইয়া ও শিবকুমারের মধ্যে টানাপোড়েন চলছিল। নতুন সরকারে জাতিগত ভারসাম্য বজায় রাখতে শিবকুমারের সঙ্গে দুই থেকে তিনজন উপমুখ্যমন্ত্রীও থাকতে পারেন বলে জানা গেছে।

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে সিদ্দারামাইয়া বলেন, আমি আগেও বহুবার বলেছি, হাইকমান্ড যখন আমাকে পদত্যাগ করতে বলবে, আমি তা করবো। দুই দিন আগে হাইকমান্ড আমাকে সরে দাঁড়াতে বলেছে। তাই আমি পদত্যাগ করেছি।

২০০৬ সালে কংগ্রেসে যোগ দেওয়া সিদ্দারামাইয়া দলটির কর্নাটকের অন্যতম প্রভাবশালী ওবিসি নেতা হিসেবে পরিচিত। তার বিদায়ের মধ্য দিয়ে রাজ্যে কংগ্রেসের দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পর্বের সমাপ্তি ঘটলো।

আরও পড়ুন: দলের সঙ্গে টানাপড়েন, পদত্যাগ করছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী

দলীয় বিরোধের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমি সবসময় বিশ্বাস করেছি, আমাদের এক পরিবার হিসেবে থাকতে হবে। আমার মেয়াদকালে সমতা নিশ্চিত করার চেষ্টা করেছি।

এর আগে বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার এক বৈঠকে পদত্যাগের সিদ্ধান্তের কথা সহকর্মীদের জানান সিদ্দারামাইয়া। বৈঠকে উপস্থিত শিবকুমারকে তাকে আলিঙ্গন করতে এবং আশীর্বাদ নিতে পা ছুঁতে দেখা যায়। এতে নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যায়।

সংবাদ সম্মেলনের আগে সিদ্দারামাইয়া রাজ্যের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলটের সচিবের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। রাজ্যপাল বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন এবং দিনের শেষ নাগাদ তার ফেরার সম্ভাবনা রয়েছে।

/এএস/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের