লাউপাতায় চিংড়ি চচ্চড়ি: গ্রামবাংলার স্বাদে ভরপুর এক পদ

জীবনযাপন ডেস্ক 
১২ জুন ২০২৬, ০৯:৩০আপডেট : ১২ জুন ২০২৬, ১৭:৪৭

লাউপাতা ও চিংড়ির সমন্বয়ে তৈরি চিংড়ি চচ্চড়ি একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। অল্প মসলা আর সহজ উপকরণে রান্না করা এই পদ ভাতের সঙ্গে দারুণ মানিয়ে যায়। ঘরোয়া স্বাদের এই রেসিপি সহজেই তৈরি করা যায় দুপুর বা রাতের খাবারের জন্য।

উপকরণ

  • লাউপাতা (ছোট করে কাটা) ৫০০ গ্রাম
  • মাঝারি আকারের চিংড়ি ২০০ গ্রাম
  • টমেটো কুচি ১টি (ছোট)
  • পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা ১ চা চামচ
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • কুচানো পেঁয়াজ ১ কাপ
  • রসুন কুচি ১ চা চামচ
  • কাঁচামরিচ পরিমাণমতো
  • লবণ পরিমাণমতো
  • পানি পরিমাণমতো
  • তেল আধা কাপ

প্রণালি
প্রথমে কড়াইয়ে তেল গরম করে কুচানো রসুন ও পেঁয়াজ হালকা ভেজে নিন। এরপর চিংড়ি ও সামান্য লবণ দিয়ে ৮ থেকে ১০ মিনিট ভাজুন। চিংড়ি ভাজা হলে টমেটো কুচি যোগ করুন। তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ ও মরিচ গুঁড়া সামান্য পানির সঙ্গে মিশিয়ে কড়াইয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা ভুনা হয়ে এলে ওপরে কাটা লাউপাতা ছড়িয়ে দিন এবং স্বাদমতো লবণ যোগ করে ঢেকে রাখুন। ৫ থেকে ৬ মিনিট পর ঢাকনা খুলে সব উপকরণ ভালোভাবে নেড়ে দিন। প্রয়োজন হলে সামান্য পানি যোগ করে আরও কিছুক্ষণ রান্না করুন। শেষে কাঁচামরিচ ছড়িয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু লাউপাতায় চিংড়ি চচ্চড়ি।

/এমএএল/ 
সম্পর্কিত
কফিশপ সংস্কৃতি কেন তরুণদের মধ্যে জনপ্রিয়
ফ্রোজেন খাবার কেনার আগে যে বিষয়গুলো যাচাই করবেন
রান্নাঘরে খাবারের অপচয় কমানোর সহজ উপায়
সর্বশেষ খবর
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার