সোশ্যাল মিডিয়ায় সম্পদ দেখানোই কাল হলো ইনফ্লুয়েন্সারের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৬, ০৮:৫১আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৫১

ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিপুল নগদ টাকা ও অলংকার প্রদর্শন করে জনপ্রিয়তা পেয়েছিলেন ভারতীয় ইনফ্লুয়েন্সার রচনা গুরজার। তবে নিজের এই ধনসম্পদ জাহির করাই শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাঁড়ালো। সম্প্রতি একদল চোর তার বাড়িতে হানা দিয়ে মূল্যবান গহনা ও নগদ অর্থসহ সবকিছু লুটে নিয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি জেলায়। রচনা গুরজার জানান, গভীর রাতে যখন তিনি ও তার পরিবার ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন, তখন কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাড়ির চারপাশের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা চুরির সুবিধার্থে প্রথমে তাদের শোবার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। ভোর ৪টার দিকে রচনা ও তার স্বামীর ঘুম ভাঙলে তারা বিষয়টি টের পান। দরজা বাইরে থেকে বন্ধ দেখে আতঙ্কিত হয়ে তারা ফোনে প্রতিবেশীদের ডাকেন এবং ঘর থেকে মুক্ত হন।

বাইরে এসে রচনা দেখতে পান পুরো ঘরের জিনিসপত্র ওলটপালট করা। আলমারি ভেঙে গহনা, নগদ টাকা এবং এমনকি এক কার্টন এনার্জি ড্রিংকও নিয়ে গেছে চোরেরা। রচনা বলেন, তারা আমাদের ঘরের ভেতর আটকে রেখে এই চুরি করেছে। স্বর্ণ, রূপার গহনা, নগদ টাকা এবং এক কার্টন এনার্জি ড্রিংকসহ প্রায় ৮ থেকে ১০ লাখ রুপির মালামাল লুট হয়েছে। আমরা যাতে তাদের চেহারা চিনতে না পারি সেজন্য চোরেরা সম্ভবত লাঠি দিয়ে সিসিটিভি ক্যামেরাও ঘুরিয়ে দিয়েছিল।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং তাদের তদন্তের অন্যতম প্রধান সূত্র হলো রচনার সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড। সম্প্রতি তিনি তার প্রায় ১ লাখ ফলোয়ারকে ঘরের ভেতর থেকে গহনা ও টাকার বান্ডিল দেখিয়ে ভিডিও পোস্ট করেছিলেন।

তদন্তকারীদের ধারণা, এই ভিডিও দেখেই চোরেরা তাকে টার্গেট করেছে। সিসিটিভি ফুটেজে মাস্ক পরা চোরদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। তবে এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ঘরবাড়ি ও ধনসম্পদ প্রদর্শনের ঝুঁকি নিয়ে অনলাইনে একটি তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

/এএ/
সম্পর্কিত
সূর্যগ্রহণে কিছুটা সময় আড়ালে থাকার পরামর্শ জ্যোতিষীদের
পূর্ণ সূর্যগ্রহণে নামবে অন্ধকার, দেখা মিলবে বিরল সূর্যাস্ত
অমিত শাহের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন রাহুল গান্ধী
সর্বশেষ খবর
ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে দিলেন বিশেষ বার্তা
ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে দিলেন বিশেষ বার্তা
ওমানের শ্রমবাজার খোলা প্রসঙ্গে যা বলছে দূতাবাস
ওমানের শ্রমবাজার খোলা প্রসঙ্গে যা বলছে দূতাবাস
সূর্যগ্রহণে কিছুটা সময় আড়ালে থাকার পরামর্শ জ্যোতিষীদের
সূর্যগ্রহণে কিছুটা সময় আড়ালে থাকার পরামর্শ জ্যোতিষীদের
‘প্রেশারকুকার বোমা’ নিষ্ক্রিয়ের সময় কেঁপে উঠলো এলাকা, পুলিশ বলছে শক্তিশালী
‘প্রেশারকুকার বোমা’ নিষ্ক্রিয়ের সময় কেঁপে উঠলো এলাকা, পুলিশ বলছে শক্তিশালী
সর্বাধিক পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক