রোমে নিজ বাসায় বাংলাদেশি দম্পতি ও শিশুকন্যাকে হত্যা

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন থেকে
২৭ জুন ২০২৬, ০৮:৫৮আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:০০

ইতালির রাজধানী রোমের উপকণ্ঠে একই পরিবারের তিন বাংলাদেশি সদস্যকে নিজ বাসায় হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় জোরদার তদন্ত শুরু করেছে ইতালীয় পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রোমের ‘ভিয়া মন্তিলিও’ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে বাবা, মা ও তাদের ছয় বছর বয়সী কন্যার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ইতালীয় সংবাদ সংস্থা আনসা ও এজিআই জানিয়েছে, নিহত তিনজনই বাংলাদেশি নাগরিক।

ঘটনার পর অ্যাপার্টমেন্ট এবং আশপাশের এলাকায় তল্লাশি চালায় ফরেনসিক বিশেষজ্ঞ ও রোম পুলিশের বিশেষ শাখা ‘মোবাইল স্কোয়াড’। তদন্তের অংশ হিসেবে ভবনের বাইরে ফুটপাত এবং একটি গণ-ডাস্টবিন থেকেও বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, নিহত পরিবারের বিরুদ্ধে কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি। অবৈধ বা সন্দেহজনক কোনও চক্রের সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। ফলে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে কাজ চলছে।

এ ঘটনায় দম্পতির এক কিশোর ছেলে প্রাণে বেঁচে গেছে। হামলার সময় সে কোনওভাবে বাসা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। পরে তাকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।

তদন্তের অংশ হিসেবে নিহতদের সাম্প্রতিক যোগাযোগ, ডিজিটাল তথ্য-উপাত্ত এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

এদিকে ইতালির স্থানীয় সংবাদমাধ্যম ইল মেসাজ্জেরো জানিয়েছে, তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, হত্যাকাণ্ডের সঙ্গে পরিবারের পরিচিত বা ঘনিষ্ঠ কোনও ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে। তবে ইতালির বিচার বিভাগীয় কর্তৃপক্ষ বলেছে, এটি এখনও নিশ্চিত নয়। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে এবং খুনিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

/এম/
সম্পর্কিত
পল্ল‌বী‌তে আলমগীর‌কে গু‌লির নেপ‌থ্যে কী, জানালো পুলিশ 
আবাসিক এলাকার এক ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীকে হত্যা
বড় বাজারে পোশাক রফতানি কমলেও ইতালিতে একলাফে বাড়লো ৩২ শতাংশ 
সর্বশেষ খবর
ওমানের শ্রমবাজার খোলা প্রসঙ্গে যা বলছে দূতাবাস
ওমানের শ্রমবাজার খোলা প্রসঙ্গে যা বলছে দূতাবাস
সূর্যগ্রহণে কিছুটা সময় আড়ালে থাকার পরামর্শ জ্যোতিষীদের
সূর্যগ্রহণে কিছুটা সময় আড়ালে থাকার পরামর্শ জ্যোতিষীদের
‘প্রেশারকুকার বোমা’ নিষ্ক্রিয়ের সময় কেঁপে উঠলো এলাকা, পুলিশ বলছে শক্তিশালী
‘প্রেশারকুকার বোমা’ নিষ্ক্রিয়ের সময় কেঁপে উঠলো এলাকা, পুলিশ বলছে শক্তিশালী
মেসির আর্জেন্টিনাকে ভারতে আনার পরিকল্পনায় ভয়ংকর অনিয়ম, তদন্তে বিস্ফোরক তথ্য!
মেসির আর্জেন্টিনাকে ভারতে আনার পরিকল্পনায় ভয়ংকর অনিয়ম, তদন্তে বিস্ফোরক তথ্য!
সর্বাধিক পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক