দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান

আন্তর্জাতিক ডেস্ক 
৩০ জুন ২০২৬, ০৯:১৪আপডেট : ৩০ জুন ২০২৬, ০৯:১৪

দোহায় অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনও ধরনের আলোচনা বা বৈঠকের পরিকল্পনা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির আলোচক দলের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, ইরানি প্রতিনিধি দলের দোহা সফরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের কাতার ভ্রমণের কোনও সম্পর্ক নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিশ্চিত করাই এখন তেহরানের বর্তমান অগ্রাধিকার এবং আমরা গুরুত্বের সঙ্গে আমাদের দাবিগুলো আদায়ে কাজ করছি।

তিনি জানান, সমঝোতা স্মারকের বাস্তবায়ন পরিস্থিতি তদারকি ও তা অনুসরণের জন্যই ইরানের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল দোহা সফরে যাচ্ছে।

ইসমাইল বাঘাই উল্লেখ করেন, সমঝোতা স্মারকের ১০ নম্বর ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের তেল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ইরান এখন এর বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর পাশাপাশি সমঝোতা স্মারকের ১১ নম্বর ধারা অনুযায়ী অবরুদ্ধ করে রাখা ইরানি অর্থ ছাড়ের বিষয়টিও খতিয়ে দেখছেন দেশটির কর্মকর্তারা।

আমেরিকার সঙ্গে কোনও বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়ে মুখপাত্র  বাঘাই বলেন, আগামী দিনগুলোতে মার্কিন পক্ষের সঙ্গে কোনও স্তরেই আমাদের কোনও আলোচনা বা বৈঠক হবে না। আর মার্কিন প্রতিনিধিরা যে কাতারে ভ্রমণ করছেন, তার সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সফরের কোনও সম্পর্ক নেই।

এর আগে তেহরানের কর্মকর্তারা জানিয়েছিলেন, অবরুদ্ধ থাকা ১২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ইরানি অর্থ দুটি কিস্তিতে (প্রতি কিস্তিতে ৬ বিলিয়ন ডলার করে) ছাড় করতে সম্মত হয়েছে ওয়াশিংটন। সোমবার শুরুর দিকে ইরানের প্রেসিডেন্টও নিশ্চিত করেছেন যে, কাতারে আটকে থাকা সেই অর্থের প্রথম কিস্তিটি অবরুদ্ধমুক্ত করে ফেরত দেওয়া হবে।

/এএস/ 
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ