ইরানের বিদায়ে ‘খুশিতে নেচেছেন’ মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

আন্তর্জাতিক ডেস্ক 
৩০ জুন ২০২৬, ১৪:০১ আপডেট : ৩০ জুন ২০২৬, ১৪:০১

চলতি বিশ্বকাপ থেকে ইরানের বিদায় উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান মার্কওয়েন মুলিন। ইরানের বাদ পড়ার খবর শুনে তিনি এতটাই আনন্দিত হয়েছিলেন যে ‘খুশিতে নেচেছেন’ বলে জানিয়েছে স্পোর্টস বিজনেস জার্নাল (এসবিজে)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

ইরানের বিদায়ের খবরে নিজের অতি-উচ্ছ্বসিত প্রতিক্রিয়া একেবারেই গোপন করেননি মুলিন। এসবিজের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বিশ্বকাপ নিরাপত্তা ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি বলেন, আমি খুবই আনন্দিত যে তারা বিদায় নিয়েছে। 

তিনি আরও বলেন, তারা ফিরে যাচ্ছে দেখে আমি অত্যন্ত খুশি, কারণ আমাদের অন্য কোনও দলের চেয়ে তাদের নিয়েই সবচেয়ে বেশি ঝামেলা পোহাতে হয়েছে।

সোমবারের ওই ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সাথে আলাপকালে মুলিন বলেন, আমি স্রেফ স্বস্তি পেয়েছি যে তাদের খেলা শেষ এবং তারা আর ফিরছে না। আমি তখন ভীষণ খুশি হয়েছিলাম যখন আমরা তাদের ভিসা বাতিল করতে পেরেছিলাম এবং বলেছিলাম যে তারা যুক্তরাষ্ট্রের মাটি ত্যাগ করতে পারে। আমি হয়তো দু-একটি গানও গেয়েছি, এমনকি খুশিতে একটু নেচেছিও।

প্রসঙ্গত টুর্নামেন্টের নকআউট পর্বে পৌঁছানোর খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে ছিটকে যায় ইরান দল। গ্রুপ জি-তে নিজেদের তিনটি ম্যাচই ড্র করে তারা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া শেষ মুহূর্তে গোল করায় নবম সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে ইরান টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। নিয়ম অনুযায়ী, শীর্ষ আটটি তৃতীয় স্থান অধিকারী দল রাউন্ড অব ৩২-এ খেলার সুযোগ পেয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
সর্বশেষ খবর
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো এত কঠিন কেন?
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো এত কঠিন কেন?
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত