ভারত ভ্রমণ শেষে ফিরেই বিপত্তি, নারীর মস্তিষ্কে মিললো ৩৮টি পরজীবী

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২৬, ০৯:৩৯আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৯

যুক্তরাজ্যের বাসিন্দা ৪২ বছর বয়সী লোরি ডেনম্যান ২০০৭ সালে তিন মাসের জন্য ভারত ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু সেই রোমাঞ্চকর ভ্রমণের তিন বছর পর, ২০১০ সালে এক রেস্তোরাঁয় খেতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বাথরুমে গিয়ে তিনি নিজের শরীর থেকে প্রায় এক মিটার লম্বা একটি ফিতাকৃমি বের হতে দেখেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে লোরি সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, জিনিসটি দেখতে ভীষণ জঘন্য ছিল, অনেকটা খাঁজকাটা সেলোটেপের মতো। এটিই ছিল তাঁর শরীরে বাসা বাঁধা নিউরোসিস্টাইসারকোসিস নামের এক বিরল মস্তিস্ক সংক্রমণের প্রথম লক্ষণ।

প্রাথমিক পরীক্ষায় কিছু ধরা না পড়লেও দিন দিন লোরির স্বাস্থ্যের অবনতি হতে থাকে এবং ২০১১ সালে তিনি প্রথমবারের মতো মৃগীরোগের মতো খিঁচুনির শিকার হন। লোরি বলেন, কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছিলো। এরপর যখন আমার জ্ঞান ফেরে, দেখি আমি একটি অ্যাম্বুলেন্সে আছি। আমি ভাবছিলাম কীভাবে এমনটা হলো?

হাসপাতালে দ্রুত তার ক্যাট স্ক্যান এবং এমআরআই করা হলে চিকিৎসকেরা তার মস্তিষ্কের ভেতর ৩৮টি পরজীবী বা কৃমির উপস্থিতি দেখতে পান, যা দেখে লোরি ও তার মা স্তব্ধ হয়ে যান।

প্রথমে চিকিৎসকরা একে বিড়ালের মল থেকে ছড়ানো ‘টক্সোপ্লাজমোসিস’ সংক্রমণ মনে করেছিলেন। কিন্তু লোরির মা এক বছর আগে মেয়ের শরীর থেকে পাওয়া সেই ফিতাকৃমির কথা মনে করিয়ে দিলে চিকিৎসকেরা আসল রোগটি শনাক্ত করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কাঁচা বা আধসিদ্ধ শুকরের মাংস, ফিতাকৃমির ডিমযুক্ত দূষিত পানি অথবা অস্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে এই রোগ ছড়ায়। লোরি ভারত ভ্রমণের সময় ফুড পয়জনিং এড়াতে মাংস খাওয়া থেকে বিরত থাকলেও, কোনোভাবে তার পেটে শুকরের মাংসের আণুবীক্ষণিক ডিম চলে গিয়েছিল, যা পরে রক্তে মিশে মস্তিষ্কে পৌঁছায়। যুক্তরাজ্যে প্রতি বছর হাতে গোনা কয়েকজন মাত্র এই বিরল রোগে আক্রান্ত হন।

সুস্থ হয়ে ওঠার এই পথটি লোরির জন্য অত্যন্ত কঠিন ছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দীর্ঘ সময় অসুস্থ থাকায় তাকে কারমার্থেনে বাবার বাড়িতে চলে যেতে হয়। ২০১৮ সাল থেকে তিনি সুস্থ হতে শুরু করেন এবং কার্ডিফে ফিরে ইন্টেরিয়র ডিজাইনের ওপর ডিগ্রি নেন। ২০২২ সালে তিনি আবার কাজেও যোগ দেন। বর্তমানে লোরির মস্তিষ্কের পরজীবীগুলো নিষ্ক্রিয় ও শক্ত হয়ে গেছে। তার চিকিৎসক ব্র্যান্ডন হিলি জানান, চিকিৎসার মাধ্যমে ডিমগুলো ধ্বংস করা হয়েছে এবং লোরি এখন ভালো আছেন। ২০১৭ সালের পর তার আর কোনও খিঁচুনি হয়নি, তবে বাকি জীবন তাকে মৃগীরোগের ওষুধ খেয়ে যেতে হবে।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল
১০টি ফুটবল মাঠের সমান চীনের এক জাহাজ!
পড়ার অভ্যাস কমলেও বাড়ছে বইয়ের দোকানের ব্যবসা
সর্বশেষ খবর
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা
দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক
দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক
বিশ্বজুড়ে মুক্তির পথে প্রবাসী বাংলাদেশি নির্মাতা আরমান আলীর ‘শেডস অব স্যাডনেস’
বিশ্বজুড়ে মুক্তির পথে প্রবাসী বাংলাদেশি নির্মাতা আরমান আলীর ‘শেডস অব স্যাডনেস’
ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য: ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আইনি নোটিশ
ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য: ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস