দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক 
১৪ জুলাই ২০২৬, ১২:০৪আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১২:০৪

চলতি বছরের মে ও জুন মাসে বয়ে যাওয়া তীব্র দাবদাহে ইংল্যান্ড ও ওয়েলসে অন্তত ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক যৌথ গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন, যুক্তরাজ্যের আবহাওয়া অফিস এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞরা যৌথভাবে আবহাওয়া সংক্রান্ত তথ্য, জলবায়ুর মডেল এবং দাবদাহে অতিরিক্ত মৃত্যুর হার নিয়ে গবেষণা করে এই হিসাব তৈরি করেছে। 

গত মে ও জুন মাসে যুক্তরাজ্য এবং ইউরোপের অধিকাংশ অঞ্চলে নজিরবিহীন দুটি দাবদাহ আঘাত হানে। এ সময় ইংল্যান্ডে মে মাসে সর্বোচ্চ ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং জুনে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

গবেষণায় বলা হয়েছে, ২১ থেকে ২৯ মে পর্যন্ত দাবদাহে প্রায় ৫৫০ জন এবং ১৮ থেকে ২৮ জুনের মধ্যে প্রায় দুই হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে।

গবেষক দলটির মতে, এই চরম দাবদাহের পেছনে জলবায়ু পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে, যা দাবদাহকে আরও তীব্র ও ঘন ঘন করে তুলছে। তাদের হিসাব অনুযায়ী, বৈশ্বিক উষ্ণায়ন না থাকলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকত।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের জলবায়ু অ্যাট্রিবিউশন দলের বিজ্ঞান ব্যবস্থাপক মার্ক ম্যাককার্থি এই গবেষণায় বলেন, যুক্তরাজ্য এবং সমগ্র পশ্চিম ইউরোপের জন্য এগুলো ছিল অত্যন্ত চরম দাবদাহ। বছরের শুরুর দিকে এবং এত অল্প সময়ে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়াটা ছিল একেবারেই ব্যতিক্রমী।

জলবায়ু পরিবর্তন নিয়ে যুক্তরাজ্য সরকারকে পরামর্শ দেওয়া সংস্থা ক্লাইমেট চেঞ্জ কমিটি (সিসিসি) গত বছরই সতর্ক করেছিল যে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যুক্তরাজ্য এখনও ‘প্রস্তুত নয়’। গত মে মাসে প্রকাশিত তাদের অন্য একটি প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয় যে, ২০৫০ সালের মধ্যে যুক্তরাজ্যের ৯২ শতাংশ বাড়িঘর প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠতে পারে। এর প্রতিকারে কর্মক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা নির্ধারণ এবং হাসপাতাল ও স্কুলের মতো পাবলিক ভবনগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনে বিনিয়োগের জন্য সরকারের প্রতি সুপারিশ করেছে সিসিসি।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম যুবক, অবস্থা আশঙ্কাজনক
‘বেসামরিক অবকাঠামোয় মার্কিন হামলা যুদ্ধাপরাধ’
ইরানের ওপর ফের নৌ-অবরোধ, আলোচনায় না বসলে হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
স্ক্যালোনির সঙ্গে বন্ধুত্ব, ফাইনালে আর্জেন্টিনাকেই চান স্পেন কোচ!
স্ক্যালোনির সঙ্গে বন্ধুত্ব, ফাইনালে আর্জেন্টিনাকেই চান স্পেন কোচ!
প্রতিবছর অন্তত একটি গাছ লাগাতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রতিবছর অন্তত একটি গাছ লাগাতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
শিক্ষার্থীদের ‘লং মার্চ’: সতর্ক অবস্থানে আইনশৃঙ্ক্ষলা বাহিনী
শিক্ষার্থীদের ‘লং মার্চ’: সতর্ক অবস্থানে আইনশৃঙ্ক্ষলা বাহিনী
প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ–কেয়া পায়েল
প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ–কেয়া পায়েল
সর্বাধিক পঠিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’