চেনা মুরগির অচেনা স্বাদ পেতে তৈরি করে দেখুন ‘কোলাপুরি কারি’

জীবনযাপন ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ০৮:১৫আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৮:১৫

প্রতিদিনের একই স্বাদের চিকেন খেতে খেতে একঘেয়ে লাগছে? চিকেন রান্নায় একটু ভিন্নতা আনতে চান? তাহলে তৈরি করে দেখতে পারেন কোলাপুরি কারি। চিকেনের পরিচিত স্বাদে নতুনত্ব আনতে চাইলে এটি হতে পারে দারুণ একটি পছন্দ। ভাজা মশলা ও নারিকেলের স্বাদ এই সাধারণ মুরগির মাংসকে করে তোলে অসাধারণ সুস্বাদু। খুব বেশি ঝামেলা ছাড়াই ঘরেই তৈরি করা যায় মুখরোচক এই কোলাপুরি চিকেন কারি।

চলুন তাহলে জেনে নেওয়া যাক কোলাপুরি চিকেন কারি তৈরির সহজ রেসিপি।

প্রথমে চিকেনে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরী লঙ্কার গুঁড়ো এবং আদা-রসুন বাটা মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন।

এরপর প্রথম মশলা তৈরির জন্য অল্প তেলে শুকনো নারকেল, গোটা ধনে, গোটা জিরা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, অল্প সাদা তিল এবং পোস্ত হালকা ভেজে নিন। সুগন্ধ বের হলে নামিয়ে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে রাখুন।

দ্বিতীয় মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ও কাঁচা লঙ্কা অল্প তেলে ভেজে ঠান্ডা করে মিহি পেস্ট তৈরি করুন।

এরপর দুই ধরনের মশলা একসঙ্গে নিয়ে তাতে সামান্য পানি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরী লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। মশলার পরিমাণ চিকেনের পরিমাণ অনুযায়ী নিজের স্বাদমতো ঠিক করে নিতে পারেন।

এবার কড়াইয়ে তেল গরম করে তৈরি করা মশলার পেস্ট দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষিয়ে নিন। এরপর ম্যারিনেট করা চিকেন ও পরিমাণমতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করুন। সময় নিয়ে ভালোভাবে কষাতে থাকুন, যাতে মশলা ও চিকেন একসঙ্গে মিশে যায়।

চিকেন সেদ্ধ হয়ে এলে প্রয়োজনমতো গরম পানি দিয়ে কারির ঝোল তৈরি করুন। ঝোল ফুটে উঠলে অনেকগুলো ধনেপাতা কুচি ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিন।

হালকা ঝোলযুক্ত এই কোলাপুরি চিকেন কারি গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে দারুণ সুস্বাদু লাগে।

/এমএএল/
সম্পর্কিত
শুধু খাবেন না, বিউটি বোর্ডিংয়ে গেলে যা জেনে আসবেন
ভেগান কী? খাবারের বাইরে এক জীবনদর্শনের গল্প
নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে
সর্বশেষ খবর
সমালোচনার জবাব দিচ্ছেন ক্ষুব্ধ আর্জেন্টাইনরা
সমালোচনার জবাব দিচ্ছেন ক্ষুব্ধ আর্জেন্টাইনরা
কর্মক্ষেত্রে কোন দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ: প্রযুক্তিগত নাকি যোগাযোগের?
কর্মক্ষেত্রে কোন দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ: প্রযুক্তিগত নাকি যোগাযোগের?
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
কোনও বিক্ষোভকারীকে একা ছাড়া হবে না: গভীর রাতের বৈঠক শেষে সিজেপি
কোনও বিক্ষোভকারীকে একা ছাড়া হবে না: গভীর রাতের বৈঠক শেষে সিজেপি
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি