এই পারফরম্যান্স নিয়ে ফাইনালে যাওয়ার যোগ্য ছিলাম না: এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ১২:৫২আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১২:৫২

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গের পর নিজেদের পারফরম্যান্স নিয়ে কঠোর আত্মসমালোচনা করেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে তিনি স্বীকার করেন, বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সেদিন তার সতীর্থরা নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারেননি। যেভাবে খেলার পরিকল্পনা ছিল, মাঠে তা বাস্তবায়ন করতে পারেনি তার দল।

ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় এমবাপ্পে বলেন, কৌশলগত, কারিগরি কিংবা সামগ্রিক পারফরম্যান্স; কোনও দিক থেকেই আমরা যে ম্যাচটি খেলতে চেয়েছিলাম, তা খেলতে পারিনি। আর বিশ্বকাপের সেমিফাইনালে যা করার কথা, তা না করলে জেতা যায় না।

তিনি জানান, স্পেনকে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে না দিতে শুরু থেকেই চাপ সৃষ্টি করার পরিকল্পনা ছিল ফ্রান্সের। তবে সেই পরিকল্পনা সফল হয়নি।

এমবাপ্পের ভাষায়, মিডফিল্ডে আমরা বারবার ৩ বনাম ২ পরিস্থিতিতে পড়েছি। স্পেনের বিপক্ষে এটি বড় সমস্যা। সব মিলিয়ে এর ফলই পরাজয়। ফ্রান্স যেভাবে খেলেছে, তাতে এই পারফরম্যান্স দলটিকে ফাইনালে নিয়ে যাওয়ার যোগ্য ছিল না বলে স্বীকার করতে এমবাপ্পের কোনও দ্বিধা ছিল না।। 

তিনি বলেন, ফাইনালে ওঠা, দেশকে স্বপ্ন দেখানো এবং ইতিহাস গড়ার সুযোগ করে দেওয়াই ছিল দলের লক্ষ্য।

চলতি আসরে ৮ গোল করা ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, জিতলে যেমন মাথা উঁচু করে জিততে হয়, হারলেও মাথা উঁচু করেই হারতে হয়। তবে এই মুহূর্তে হতাশা ভাষায় প্রকাশ করা কঠিন। দল এবং আমি ভীষণ হতাশ।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
আরও একটি ক্লাব কিনছেন মেসি
সর্বশেষ খবর
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল