কুসংস্কারের টানে বিশ্বকাপ ফাইনাল দেখতে যাবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট 

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ১২:৫৪আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১২:৫৪

বিশ্বকাপ ফাইনালের মতো মহারণেও স্টেডিয়ামে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। কুসংস্কারে বিশ্বাসী এই রাষ্ট্রপ্রধানের ধারণা, পুরো টুর্নামেন্টজুড়ে যেভাবে বাসা থেকে খেলা দেখাতে দল জিতেছে, সেই রুটিন বদলালেই দুর্ভাগ্য নেমে আসতে পারে। তাই স্পেনের বিপক্ষে রবিবারের ফাইনালও তিনি দেখবেন প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকেই।

ফুটবল দুনিয়ায় সৌভাগ্য কিংবা প্রতিপক্ষের দুর্ভাগ্য কামনায় নানা ধরনের কুসংস্কার প্রচলিত। তবে লাতিন আমেরিকা, বিশেষ করে আর্জেন্টিনায় ‘কাবালা’ নামে পরিচিত এসব বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের গুরুত্ব অনেক বেশি। জাতীয় দলের প্রতি প্রবল আবেগ থেকেই এমন রীতিনীতি অনুসরণ করেন দেশটির অনেক সমর্থক।

রবিবারের ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে মিলেই স্পষ্ট ভাষায় বলেন, ‘কোনোভাবেই না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে স্টেডিয়ামে তার উপস্থিতি নিয়ে জোর গুঞ্জন থাকলেও তিনি সেটি নাকচ করে দেন।

বুয়েনস এইরেসভিত্তিক রেডিও স্টেশন এল অবজারভাদরকে মিলেই বলেছেন, ‘আমি অলিভোস থেকেই সব ম্যাচ দেখবো।’ অলিভোস হলো আর্জেন্টিনার প্রেসিডেন্টের সরকারি বাসভবন।

সাংবাদিক জানতে চান, এটি কি কুসংস্কারের কারণে? উত্তরে মিলে বলেন, ‘হ্যাঁ।’ এরপর তিনি তার আরেকটি বিশ্বাসের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘শীতের কারণে আমি হিটার চালাই না। তাই একটি তেল কোম্পানির লোগোযুক্ত জ্যাকেট পরে থাকি। সুইজারল্যান্ড ম্যাচের দিন খুব গরম লাগায় জ্যাকেট খুলে ফেলেছিলাম। ঠিক তখনই আমাদের বিপক্ষে গোল হয়। এরপর আবার জ্যাকেট পরে নেই এবং আর খুলিনি।’

মিলেইর মতো অনেক আর্জেন্টাইন সমর্থকই বিশ্বাস করেন, দল জিততে থাকলে কোনোভাবেই রুটিন বদলানো যাবে না। কেউ প্রতিটি ম্যাচে একই পোশাক পরেন, কেউ পুরো বিশ্বকাপজুড়ে নিজের জার্সি ধোয়াও এড়িয়ে চলেন। আবার কেউ একই জায়গায় বসে খেলা দেখেন। এমনও বিশ্বাস রয়েছে, আর্জেন্টিনা গোল করার সময় যদি কেউ বাথরুমে থাকেন, তাহলে পরের ম্যাচগুলোতেও তার খেলা দেখা উচিত নয়।

বিশ্বকাপ ম্যাচে উপস্থিত থাকার বিষয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্টদের সতর্ক থাকার ইতিহাস বেশ পুরোনো। ১৯৯০ সালের বিশ্বকাপে তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস মেনেম উদ্বোধনী ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে দেখা করেছিলেন। এরপরই ক্যামেরুনের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায় আর্জেন্টিনা।

এরপর মেনেমকে অনেকেই ‘মুফা’ বা অপয়ার প্রতীক বলে আখ্যা দেন। সেই ঘটনার পর থেকে দায়িত্বে থাকা কোনো আর্জেন্টাইন প্রেসিডেন্টকে জাতীয় দলের বিশ্বকাপ ম্যাচে উপস্থিত থাকতে দেখা যায়নি।

 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন
আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?
সর্বশেষ খবর
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ট্যুরিস্ট পুলিশের সাবেক এস‌পি আপেল মাহমুদ বরখাস্ত
ট্যুরিস্ট পুলিশের সাবেক এস‌পি আপেল মাহমুদ বরখাস্ত
আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল
আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা