বিশ্বকাপ জিতেও আসল ট্রফি রাখতে পারে না চ্যাম্পিয়নরা! জানেন কেন?

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ১৮:৫১আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২০:০১

ফিফা বিশ্বকাপ জয়ের পর অধিনায়কের হাতে ওঠে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি। সেই মুহূর্তটি কোটি কোটি ভক্তের জন্য আবেগের, গৌরবের। তবে অনেকেরই অজানা, যে ট্রফি উঁচিয়ে ধরে উদযাপন করেন বিশ্বচ্যাম্পিয়নরা, সেটি তারা চিরদিনের জন্য নিজেদের কাছে রাখতে পারেন না। ম্যাচ-পরবর্তী উদযাপনের পর আসল ট্রফি ফিরিয়ে দিতে হয় ফিফাকে। তাহলে চ্যাম্পিয়নদের হাতে কী থাকে? চলুন জেনে নেওয়া যাক বিশ্বকাপ ট্রফিকে ঘিরে ফিফার বিশেষ নিয়ম ও তার ইতিহাস।

অন্যান্য অনেক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়নরা আসল ট্রফি নিজেদের কাছে রাখতে পারলেও ফিফা বিশ্বকাপের ক্ষেত্রে নিয়ম সম্পূর্ণ ভিন্ন। বিশ্বকাপ ট্রফি সবসময়ই ফিফার স্থায়ী সম্পত্তি।

ফাইনাল শেষে ট্রফি প্রদান অনুষ্ঠানে বিজয়ী দল আসল ট্রফি হাতে নিয়ে উদযাপনের সুযোগ পায়। তবে সেই আনুষ্ঠানিকতা শেষ হলেই ট্রফিটি ফেরত যায় ফিফার কাছে। এরপর বিশ্বচ্যাম্পিয়নদের দেওয়া হয় ১৮ ক্যারেট সোনার প্রলেপ দেওয়া সংকর ধাতুর একটি প্রতিরূপ বা রেপ্লিকা ট্রফি। যাতে খোদাই করা থাকে বিজয়ী দেশের নাম। এই ট্রফিটিই তারা স্থায়ীভাবে নিজেদের কাছে রাখতে পারে।

কেন এই নিয়ম?

বিশ্বকাপের আসল ট্রফিটি ইতিহাস, ঐতিহ্য ও আর্থিক মূল্যের দিক থেকে বিশ্বের অন্যতম মূল্যবান ক্রীড়া পুরস্কার। ১৮ ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি এই ট্রফিকে নিরাপদে সংরক্ষণ করতেই ফিফা এমন নিয়ম চালু রেখেছে। দুই বিশ্বকাপের মধ্যবর্তী সময়ে ট্রফিটি ফিফার তত্ত্বাবধানে বিশেষভাবে সংরক্ষিত থাকে।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত