ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জুলাই ২০২৬, ২১:১৭আপডেট : ২১ জুলাই ২০২৬, ২২:১৪

নিউ ইয়র্কে স্পেনের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে আর্জেন্টাইন দলের সব কিছু কি ঠিকঠাক ছিল? সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দারুণ জয়সহ দুর্দান্ত সব পারফরম্যান্স নিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে ২০২২ সালের চ্যাম্পিয়ন দেশটি ফাইনালে এসে টুর্নামেন্টের অন্যতম হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করে। পুরো ম্যাচে অন টার্গেটে একটি শটও নিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা এবং অধিনায়ক লিওনেল মেসিও ছিলেন পুরোপুরি নিষ্ক্রিয়। এখন ফাইনাল শুরুর ঠিক আগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ধারণা করা হচ্ছে, ম্যাচের আগে দলটির ভেতরে সব কিছু ঠিক ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যমে সামনে আসা ড্রেসিংরুমের ওই ভিডিওতে মেসিকে কোনও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সতীর্থদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। তিনি খেলোয়াড়দের ঘটনাটি ভুলে সামনে এগিয়ে যেতে ও খেলায় মনোযোগ দিতে উৎসাহিত করছিলেন।

মেসিকে বলতে শোনা যায়, ‘শান্ত হও সবাই, সবাই শান্ত থাকো। শান্ত হও, মাথা ঠান্ডা করো। চলো শুধু খেলা নিয়ে ভাবি, ঠিক আছে? শান্ত থাকো। সব কিছু ভুলে যাও, সব কিছু ভুলে যাও। চলো শুধু খেলি, আসো, কেবল খেলায় মনোযোগ দিই।’

মাঠে স্পেন নিশ্চিতভাবেই সেরা দল হিসেবে খেলেছে, তবে সমর্থকদের মতে বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে আর্জেন্টিনা যেভাবে খেলেছে তা ব্যাখ্যা করা কঠিন। মেসির বক্তব্য, বেশ কয়েকজন খেলোয়াড়ের মুখের অভিব্যক্তি এবং তার পরবর্তী পারফরম্যান্স একাধিক ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে। সমর্থকদের একাংশের ধারণা, কিক-অফের ঠিক আগে অপ্রত্যাশিত কিছু ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। কেউ লিখেছেন, আর্জেন্টিনার ওই ড্রেসিংরুমের ভেতর নিশ্চয়ই কিছু ঘটেছে।

অন্য একজন মন্তব্য করেছেন, এটা কেবল  ফাইনালের চাপ ছিল বলে মেনে নেওয়া অসম্ভব।

আরেক সমর্থকের প্রতিক্রিয়া, তারা যখন স্টেডিয়ামে পৌঁছেছিল, তখন তাদের মুখে হাসি ছিল। কিন্তু মাঠে নামার পর তারা পুরোপুরি বদলে যায়।

মেসিকে ছাড়াই দেশে ফিরলো আর্জেন্টিনা দল

এদিকে সোমবার বৃষ্টি ও তীব্র শীত উপেক্ষা করে হাজার হাজার সমর্থক দেশে ফেরা আর্জেন্টাইন ফুটবল দলকে উষ্ণ সংবর্ধনা জানান। তবে এই দলে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। চার বছর আগে ২০২২ সালে টুর্নামেন্ট জয়ের পর লাখ লাখ মানুষের উল্লাসের মতো পরিস্থিতি না হলেও রাস্তায় নাচ, গান ও আতশবাজির মধ্য দিয়ে প্রিয় খেলোয়াড়দের ধন্যবাদ জানান ভক্তরা।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আগেই জানিয়েছিল যে স্কোয়াডের সব সদস্য একই ফ্লাইটে ফিরবেন না। স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত চিত্রে বিমান থেকে নামার সময় দলের আইকন অধিনায়ক মেসিকে দেখা যায়নি।

তবে ট্রফি না জিতলেও কোচ লিওনেল স্ক্যালোনি এবং দলের বাকি সদস্যদের লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং সামরিক ব্যান্ডের সুরে তাদের স্বাগত জানানো হয়।

সূত্র: এনডিটিভি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু