জবি ছাত্রদলের সদস্য শের আলী বহিষ্কার

জবি প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ১৭:৫৫ আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৭:৫৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী, তার ছোট ভাই ও হবু স্ত্রীর ওপর হামলা, মারধর এবং হুমকির অভিযোগ ওঠার একদিনের মাথায় ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সদস্য শের আলীকে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. শের আলীকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসানান আল আবিত (সাবায়েত) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, গভীর রাতে ক্যাম্পাসে তার ছোট ভাই, হবু স্ত্রী ও ছোট ভাইয়ের এক বন্ধুকে নিয়ে অবস্থানকালে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শের আলী ও ভূগোল বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বাঁধন মোটরসাইকেলে এসে কোনও কিছু না জিজ্ঞেস করেই তার ছোট ভাই ও বন্ধুকে মারধর শুরু করেন।

অভিযোগে আরও বলা হয়, শোরগোল শুনে ঘটনাস্থলে গেলে শের আলী পাশের একটি চায়ের দোকান থেকে পেরেকযুক্ত কাঠের তক্তা এনে তাকে মারধর করেন এবং বলেন, ‘আমি জগন্নাথের শের, তোকে আজ মেরেই ফেলবো।’ হামলার সময় তার হবু স্ত্রীকে মানসিকভাবে হেনস্তা করা হয় এবং তাকেও আঘাতের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

/আরকে/
সম্পর্কিত
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে জবিতে র‍্যালি ও সেমিনার
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জকসুর বিক্ষোভ
সর্বশেষ খবর
পুলিশ সদস্যের ওপর হামলার পর গোপন নির্দেশনা, ফাঁস হলো কীভাবে?
পুলিশ সদস্যের ওপর হামলার পর গোপন নির্দেশনা, ফাঁস হলো কীভাবে?
ইউক্রেনের রুশ হামলায় ছয় জন নিহত
ইউক্রেনের রুশ হামলায় ছয় জন নিহত
বাড়িতেই পারলারের মতো কেশসজ্জা, কোন হেয়ার স্ট্রেটনারে মিলবে সুবিধা?
বাড়িতেই পারলারের মতো কেশসজ্জা, কোন হেয়ার স্ট্রেটনারে মিলবে সুবিধা?
রাজধানীতে পুলিশের টার্গেটে চাঁদাবাজসহ অপরাধীরা, ১১ দিনে পাঁচ হাজার গ্রেফতার
রাজধানীতে পুলিশের টার্গেটে চাঁদাবাজসহ অপরাধীরা, ১১ দিনে পাঁচ হাজার গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট