বিতর্কের মধ্যেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের পদায়ন

কুমিল্লা প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ০৫:৪৪আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৪

জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচিত কুমিল্লা সরকারি মহিলা কলেজে ছয় নতুন শিক্ষককে পদায়ন ও বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত এসেছে কলেজটির সাত শিক্ষককে বদলির আদেশের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের এক দিন পর। এতে বদলি করা কয়েকজন শিক্ষক অসন্তোষ প্রকাশ করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে রবিবার (২৬ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষকদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে মো. মোস্তফা সারওয়ার খানকে কুমিল্লা সরকারি মহিলা কলেজে পদায়ন করা হয়েছে। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) ওএসডি থেকে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে কর্মরত ছিলেন। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে পদায়ন পেয়েছেন মোহাম্মদ আশিকুর রহমান। তিনি মাউশিতে ওএসডি থেকে কুমিল্লার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজে কর্মরত ছিলেন।

এ ছাড়া নবীনগর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল মতিনকে একই পদে কুমিল্লা সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে পদায়ন পেয়েছেন মো. খালেদ ইকবাল জুয়েল। তিনি মাউশিতে ওএসডি থেকে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে কর্মরত ছিলেন।

ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে পদায়ন পেয়েছেন ইসরাফুল ইসলাম ভূঁইয়া। তিনি মাউশিতে ওএসডি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে সংযুক্ত ছিলেন। বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. হাবিব উল্লাহকেও একই পদে কুমিল্লা সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বদলি করা একাধিক শিক্ষক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পর বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ না দিয়েই নতুন শিক্ষকদের পদায়ন করা হয়েছে। তাদের ভাষ্য, জলাবদ্ধতার ঘটনায় দায় শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা দুঃখজনক।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়। তাদের মধ্যে কলেজের উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলমকে চিওড়া সরকারি কলেজে, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেককে কক্সবাজার সরকারি কলেজে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়াকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদারকে লক্ষ্মীপুর সরকারি কলেজে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহকে নবীনগর সরকারি কলেজে, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিনকে বিয়ানীবাজার সরকারি কলেজে এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীনকে বরগুনা সরকারি কলেজে বদলি করা হয়।

উল্লেখ্য, জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজ। পরে ওই ঘটনায় সাত শিক্ষককে বদলির সিদ্ধান্ত হলে গত শনিবার শিক্ষার্থীরা তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। তার পরদিনই নতুন ছয় শিক্ষককে পদায়নের প্রজ্ঞাপন জারি হলো।

/এফআর/
সম্পর্কিত
বদলির এক মাস পরও কর্মস্থলে এসিল্যান্ড জসিম উদ্দিন, স্থানীয়দের ক্ষোভ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
সর্বশেষ খবর
মেহেরপুরে ঝুলছিল নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুতুল
মেহেরপুরে ঝুলছিল নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুতুল
শ্বশুরবাড়ি বেড়াতে এসে শিশুকে ধর্ষণের চেষ্টা
শ্বশুরবাড়ি বেড়াতে এসে শিশুকে ধর্ষণের চেষ্টা
চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু আজ, লাখো মানুষের কর্মসংস্থানের আশা
চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু আজ, লাখো মানুষের কর্মসংস্থানের আশা
ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেলো ২ জনের
ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেলো ২ জনের
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত