দীর্ঘ অপেক্ষার পর ফ্রান্সের ডাগআউটে জিদান

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ১৭:১৭আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৭:৩৯

অবশেষে ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান। মঙ্গলবার (২৮ জুলাই) তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স। আগেই ঘোষণা দেওয়া ছিল, বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়বেন দেশটির দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশম। তার ১৪ বছরের অধ্যায়ের সমাপ্তির পর থেকেই নতুন কোচ হিসেবে জিদানের নাম আলোচনায় ছিল। এবার সেই জল্পনার অবসান হলো।

১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম নায়ক এবং দেশটির সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ৫৪ বছর বয়সী জিদান এর আগে দুই দফায় রিয়াল মাদ্রিদের প্রধান কোচ ছিলেন। ২০২১ সালে স্প্যানিশ ক্লাবটি ছাড়ার পর কোচিংয়ের বাইরে ছিলেন তিনি।

নতুন দায়িত্বে ২০৩০ বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে জিদানকে।

দায়িত্ব গ্রহণের পর জিদান বলেন, ‘আমি অনেকবারই বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। তাই এই দলের কোচ হওয়া আমার জন্য ভীষণ আনন্দ ও গর্বের। একই সঙ্গে এটি অনেক বড় দায়িত্ব।’

/এম/এমওএফ/
সম্পর্কিত
ফ্রান্সে রাষ্ট্রদূত পদে খন্দকার তালহার চুক্তিভিত্তিক নিয়োগ
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
সর্বশেষ খবর
আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর