এক সপ্তাহে পরিবেশদূষণের দায়ে ৯৭ মামলা, জরিমানা ১৭ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ জুলাই ২০২৬, ২০:২৭আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২০:২৭

পরিবেশদূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত সপ্তাহে ১৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯৭টি মামলা করেছে পরিবেশ অধিদফতর। এসব অভিযানে ১৭ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ২৮০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা জাহেদ উর রহমান জানান,  তিন দিনের এনফোর্সমেন্ট শুনানিতে ১৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫৩ লাখ ৮২ হাজার ৭৮০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। বকেয়াসহ আদায় হয়েছে ৮৮ লাখ ৩৫ হাজার ৯২০ টাকা।

প্লাস্টিকের টেকসই ব্যবহার ও সামুদ্রিক বর্জ্য প্রতিরোধ প্রকল্পের আওতায় সরকারি-বেসরকারি সহযোগিতায় থ্রি-আর বাস্তবায়ন নিয়ে ২৩ জুলাই একটি সেমিনার হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা ও আশপাশসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে আটক বা বিক্রির জন্য রাখা ২৪১টি বন্যপ্রাণী উদ্ধার করেছে। চিকিৎসা ও পরিচর্যার পর প্রাণীগুলোকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।

খুলনায় যৌথ অভিযানে ৩০ কেজি হরিণের মাংস এবং চট্টগ্রাম অঞ্চলে ৬০০ কেজি হাঙরের শুঁটকিসহ বিভিন্ন অবৈধ সামগ্রী জব্দের তথ্যও ব্রিফিংয়ে জানানো হয়েছে।

/জেইউ/এম/  
সম্পর্কিত
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন
ছয় বিমানবন্দর ও পাঁচ রেলস্টেশনে বিনামূল্যের ওয়াই-ফাই চালু
চলতি অর্থবছরে ১৫০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা
সর্বশেষ খবর
গ্রাহকের লকার থেকে ২০৭ তোলা স্বর্ণ চুরির অভিযোগে গ্রেফতার বাবা ও দুই ছেলে
গ্রাহকের লকার থেকে ২০৭ তোলা স্বর্ণ চুরির অভিযোগে গ্রেফতার বাবা ও দুই ছেলে
গ্যাসের সংকট, অর্থনীতিতে কী প্রভাব পড়বে
গ্যাসের সংকট, অর্থনীতিতে কী প্রভাব পড়বে
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ফের মানচিনিতে ভরসা ইতালির
ফের মানচিনিতে ভরসা ইতালির
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ