ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে মারা যাওয়া সেই নারীর মরদেহ

সিলেট প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ১৭:২৬ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৭:৩৭

ঢাকা জরুরি অবতরণ করা ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সে মারা যাওয়া রোগী অঞ্জনা ভৌমিকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ভারতের ত্রিপুরায় পাঠানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে লাশটি হস্তান্তর করা হয়। মরদেহের সঙ্গে চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্রও গেছেন। তাদের সবার জাতীয়তা ভারতীয় বলে সংশ্লিষ্ট তালিকায় উল্লেখ রয়েছে।

তামাবিল স্থলবন্দর কাস্টমস ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ বজলুর রশিদ জানান, ওই নারীর সঙ্গে থাকা স্বজনরা তার সঙ্গে গেছেন। প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক আনুষ্ঠানিকতা শেষে বুধবার দুপুরে অ্যাম্বুলেন্সযোগে অঞ্জনা ভৌমিকের লাশ তামাবিল স্থলবন্দরে আনা হয়। সেখানে দুই দেশের সীমান্ত ও ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, গত ১৮ অক্টোবর ভারতের আগরতলা থেকে এক মুমূর্ষু রোগীকে নিয়ে বিচক্রাফ্ট কিং এয়ার সি৯০এ মডেলের একটি এয়ার অ্যাম্বুলেন্স কলকাতার উদ্দেশে যাত্রা করে। মাঝ আকাশে প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় উড়োজাহাজটির কেবিনের চাপ কমে যায় এবং পেছনের দরজা আংশিক খুলে যায়। এ পরিস্থিতিতে পাইলট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

অবতরণের পর অসুস্থ অঞ্জনা ভৌমিককে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এয়ার অ্যাম্বুলেন্সে থাকা পাইলট, চিকিৎসক ও স্বজনসহ অন্য আরোহীরা অক্ষত ছিলেন। 

ওই নারীর স্বজনেরা সংকটকালীন সময়ে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সহযোগিতা করায় বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
যে ভাসমান গ্রামে মিনিটে মিনিটে বদলে যায় ঠিকানা
একসময় স্ত্রী-প্রেমিকাদের নামে ঘূর্ণিঝড়ের নাম দিতেন আবহাওয়াবিদরা
কলকাতা থেকে ভিয়েতনাম-কম্বোডিয়া ভ্রমণ, ৯ দিনের প্যাকেজের খরচ কত
সর্বশেষ খবর
দিনেদুপুরে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই, এখনও কেউ গ্রেফতার হয়নি
দিনেদুপুরে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই, এখনও কেউ গ্রেফতার হয়নি
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়
রোজার আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
রোজার আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল