পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুলাই ২০২৬, ১৭:২২আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৭:২২

দায়িত্ব গ্রহণের একমাস পর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২৯ জুলাই) বিকাল ৪টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ ক‌রেন দীনেশ ত্রিবেদী। 

জানা গেছে, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুরু‌তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তি‌নি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে বসেন। 

গত এপ্রিলে ভারত সরকার তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দিয়েছে সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনও রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠিয়েছে।  

নতুন দায়িত্বে যোগ দিতে দীনেশ ত্রিবেদী ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান। পরে গত ২৫ জুন আনুষ্ঠানিকভাবে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি এই পরিচয়পত্র (লেটার অব ক্রিডেন্স) হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
মার্চ-এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবে শাহজালালের থার্ড টার্মিনাল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মৈত্রী-বন্ধন-মিতালী চালুতে ভারতের প্রস্তাব পেলে ব্যবস্থা নেবে বাংলাদেশ
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত