বলিউডের স্বজনপ্রীতি, অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন ইয়ামি

বিনোদন ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ০৯:০০আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৯:০১

বলিউড তারকাদের সন্তানদের (স্টার কিড) কাজ ও ক্যারিয়ার নিয়ে প্রায়ই স্বজনপ্রীতির কথা শোনা যায়। সাধারণ দর্শক ও সমালোচকরা মনে করেন, তারকার সন্তান হওয়ার সুবাদে তারা কোনও কঠিন সংগ্রাম ছাড়াই বড় প্রোডাকশনের সিনেমা ও কাস্টে সহজেই সুযোগ পান।

এ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী ইয়ামি গৌতমও।

তার মন্তব্য, চলচিত্র ইন্ডাস্ট্রিতে যে সুযোগ খুব সহজে তারকা সন্তানরা পেয়ে থাকেন সেটা পান না অন্য কেউ।

ইয়ামি বলেন, ‘বাইরের কেউ যখন কোনও চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করে ঠিক তখনই তারকা সন্তানদের কেউ বিনা পরিশ্রমে সেই সুযোগ পেয়ে যায়। আমার মনে হয়েছিল যে, আমাকেও যদি এমন সুযোগ দেওয়া হতো তাহলে অভিনেত্রী হিসেবে নিজেকে উন্নত করতে পারতাম। ধীরে ধীরে আমি হতাশায় ডুবে গিয়েছিলাম। কিন্তু একটা সময় পরিস্থিতি বদলে গেল।’

হতাশা থেকে ইয়ামি বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানান। গুরুত্বপূর্ণ চরিত্রের অভাবে অভিনয় ছেড়ে হিমাচল প্রদেশে নিজের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, ‘উরি ও বালা সিনেমার ঠিক আগে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু অদ্ভুতভাবে যখন ইন্ডাস্ট্রিকে ভয় পাওয়া বন্ধ করে দিলাম তখনই সবকিছু বদলে গেল। পরপর এমন কিছু চরিত্র পেয়েছি সেটি আমার জীবনকে বদলে দিল।’

প্রসঙ্গত, ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তিনি। পাশাপাশি, ছবিটিও এ বছরের জাতীয় পুরস্কারে শ্রেষ্ঠ ফিচার ফিল্ম হিসেবে মনোনীত হয়েছ।

/এনআই/
সম্পর্কিত
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
বিনোদন বিভাগের সর্বশেষ
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা