ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৬, ০২:০৩আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০২:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ছাত্রশিবির ও ছাত্রদলের সমর্থকদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার (২ আগস্ট) হল প্রভোস্টের কার্যালয়ের ভেতরে ও বাইরে এ ঘটনা ঘটে।

হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠকে হস্তক্ষেপের অভিযোগ তুলে এ ঘটনা ঘটে।

ছাত্রদল ও শিবির দুই সংগঠনই বৈঠকের পরিবেশ নষ্ট ও উসকানি দেওয়ার জন্য একে অপরকে দায়ী করেছে।

হাতাহাতির বিষয়ে শহীদুল্লাহ হল সংসদের সাধারণ সম্পাদক ও ঢাবি শিবিরের প্রকাশনা সম্পাদক তৌকির হাসান বলেন, ছাত্রদলের দুই নেতা তদন্ত কমিটির বৈঠকে ঢুকে পড়েন। জানতে পেরে শিবিরের কর্মীরা প্রভোস্টের কার্যালয়ের সামনে জড়ো হন। পরে ছাত্রদলের কর্মীরা শিবিরের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুললে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ছাত্রদলের কর্মীরা শিবিরের এক কর্মীকে লাথি মেরে সোফায় ফেলে মারধর করে।

তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে সংঘর্ষের জন্য শিবিরকর্মীদের দায়ী করেছেন শহীদুল্লাহ হল ছাত্রদলের আহ্বায়ক মোসাদ্দিক আল হক শান্ত। তিনি বলেন, শিবির নেতারা আগে সভা কক্ষে প্রবেশ করেন। ছাত্রদলের কর্মীরা তখন সেখানে গিয়ে এর প্রতিবাদ জানান। পরে শিবির কর্মীরাও সেখানে জড়ো হলে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। এতে আমাদের দুই কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে ঢাবি প্রক্টর ইসরাফিল রতন সাংবাদিকদের বলেন, হলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। হল প্রভোস্ট আমাদের বিষয়টি জানানোর পর সহকারী প্রক্টরদের সমন্বয়ে একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠাই।আমরা মধ্যস্থতা করে পরিস্থিতি শান্ত করেছি।

/এএইচএস/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে হঠাৎ ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ কেন 
কী করলে ‘শিবিরের মঙ্গল’ হবে, জানালেন রাশেদ খাঁন  
ছাত্রদল-শিবির সংঘর্ষে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহত 
সর্বশেষ খবর
এক বছরের মধ্যে জুলাই মামলার বিচার শেষ করতে চায় ট্রাইব্যুনাল
এক বছরের মধ্যে জুলাই মামলার বিচার শেষ করতে চায় ট্রাইব্যুনাল
ডিবি হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
ডিবি হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
তনু হত্যা মামলার আসামির জামিন: ‘জানতেন না’ রাষ্ট্রপক্ষের ৯ আইনজীবী 
তনু হত্যা মামলার আসামির জামিন: ‘জানতেন না’ রাষ্ট্রপক্ষের ৯ আইনজীবী 
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই