ডিবি হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ আগস্ট ২০২৬, ২১:৪৬আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ২১:৪৬

ফরিদপুরের মধুখালীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৫ আগস্ট ) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শাহীনুজ্জামান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব। 

পরে আইনজীবী শাহীনুজ্জামান বলেন, “মির্জা ইশতিয়াকের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে রুল দিয়েছেন আদালত। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।” 

এর আগে গত ২৬ জুন একটি জাতীয় দৈনিকে ‘ডিবির হেফাজতে এই যুবকের মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এই রিট আবেদনটি করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রিটে ঘটনার বিচারিক তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়। 

ঘটনার বিবরণে জানা যায়, গত ২০ জুন বিকালে মধুখালী পৌরসভার পশ্চিম গোন্ধারদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে নিজ বাড়ির সামনে থেকে ইশতিয়াককে আটক করে ডিবি পুলিশ। ডিবি হেফাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত ইশতিয়াক ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন এবং ফরিদপুর চিনিকলে মৌসুমি শ্রমিক হিসেবে কাজ করতেন। 

এদিকে ইশতিয়াকের মৃত্যুর আগে ২১ জুন সকালে ডিবির উপ-পরিদর্শক (এসআই) আহাদুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলায় দাবি করা হয়, ইশতিয়াকের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতারের সময় তিনি পালানোর চেষ্টা করেছিলেন। 

তবে পরিবারের পক্ষ থেকে এই মৃত্যুকে ‘হেফাজতে মৃত্যু’ হিসেবে দাবি করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছে। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে নাশকতার কোনও তথ্য নেই: ডিবি 
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
রাজনৈতিক বিবেচনায় অ‍্যাটর্নি অফিসে ২৬৫ জনের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
তারা নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদব সৃষ্টি করেছে, ১৭ বছর কোথায় ছিল: পানিসম্পদমন্ত্রী
তারা নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদব সৃষ্টি করেছে, ১৭ বছর কোথায় ছিল: পানিসম্পদমন্ত্রী
হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে বুধবার
হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে বুধবার
পুলিশ বলছে ৯৯৯ নম্বরে আসা ৫৬ শতাংশ কলই অপ্রয়োজনীয়  
পুলিশ বলছে ৯৯৯ নম্বরে আসা ৫৬ শতাংশ কলই অপ্রয়োজনীয়  
প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জাল করে চলছিল তদবির বাণিজ্য!
প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জাল করে চলছিল তদবির বাণিজ্য!
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
ইংল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপ জিতে গিয়েছিল আর্জেন্টিনা, দাবি তাপিয়ার 
ইংল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপ জিতে গিয়েছিল আর্জেন্টিনা, দাবি তাপিয়ার