‘সমালোচনার জন্য ব্যবস্থা নেওয়া উচিত নয়, তবে সমালোচনা ও অপতথ্য এক নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ আগস্ট ২০২৬, ১৪:৫৮আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৭:১৯

সরকার বা দায়িত্বশীল ব্যক্তিদের সমালোচনা, ট্রল কিংবা গালিগালাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন ডা. জাহেদ উর রহমান। তবে কারও ছবি ব্যবহার করে তার নামে মিথ্যা বক্তব্য প্রচার করাকে তিনি অপতথ্য হিসেবে উল্লেখ করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তি বা ক্ষমতার কাছাকাছি থাকা মানুষ পৃথিবীর সব দেশেই সমালোচনা ও ট্রলের মুখে পড়েন। ব্যক্তিগতভাবে তিনি এ ধরনের অনেক বক্তব্যের সঙ্গে দ্বিমত করলেও সরকারকে এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে নন বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তবে তার ছবি ব্যবহার করে এমন বক্তব্য প্রচার করা হয়েছে, যা তিনি কখনও বলেননি—এমন উদাহরণ তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, এ ধরনের প্রচারণা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে।

তার ভাষায়, ‘আপনি আমাকে গালি দিতে পারেন, সমালোচনা করতে পারেন। কিন্তু আমার ছবি দিয়ে এমন কথা প্রচার করবেন না, যা আমি বলিনি। সেটি অপতথ্য।’

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
ফরেন কারেন্সি ট্রেডিংয়ে এখনই নীতিমালা নয়
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাওয়ার তথ্য সঠিক: ডা. জাহেদ
চা শ্রমিক নেত্রীর গ্রেফতারের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস ডা. জাহেদের
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার