শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ১৮:২৪আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৮:৪৭

বাংলাদেশের বর্তমান বৈধ ও নবগঠিত সরকার সম্পর্কে নয়াদিল্লিতে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য ভারত সমর্থন করে না বলে জানিয়েছে দেশটির সরকার।

৫ আগস্ট দিল্লিতে ফরেইন করেসপন্ডেন্টস অব সাউথ এশিয়া আয়োজিত ওই সংবাদ সম্মেলনের বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়ার জবাবে শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই অনুষ্ঠান আয়োজনে ভারত সরকারের কোনও ভূমিকা ছিল না।

জয়সওয়াল বলেন, অনুষ্ঠানটির বিষয়ে আগেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমি আবার সেই অবস্থানের পুনরাবৃত্তি করছি। একটি বেসরকারি সংবাদমাধ্যম কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের কোনও ভূমিকা ছিল না।

তিনি আরও বলেন, ওই প্ল্যাটফর্মে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের যথাযথভাবে গঠিত সরকার সংক্রান্ত বক্তব্যের কোনও কিছুই সরকার সমর্থন করে না।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রকাশ করা উদ্বেগ ভারত সমর্থন করে কিনা, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, নয়াদিল্লি তাদের প্রতিবেশী অঞ্চলের ঘটনাবলির ওপর কঠোর নজর রাখছে।

তিনি বলেন, আমরা আমাদের নিকটতম প্রতিবেশী অঞ্চলের সব ঘটনাবলির ওপর, বিশেষ করে যে বিষয়গুলো আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, সেগুলোর ওপর কড়া নজর রাখছি এবং যেকোনও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, মঙ্গলবার (৪ আগস্ট) জয়সওয়াল অনুষ্ঠানটি নিয়ে এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৫ আগস্টের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে কোনও ধরনের সংশ্লিষ্টতা নেই ভারত সরকারের। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
৭১১ কোটি রুপিতে আস্ত টাওয়ার কেনা কে এই দীনেশ
ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান
সর্বশেষ খবর
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
মেরিন ড্রাইভ পেরিয়ে প্রকৃতির কাছে, ইনানী জাতীয় উদ্যান ভ্রমণ
মেরিন ড্রাইভ পেরিয়ে প্রকৃতির কাছে, ইনানী জাতীয় উদ্যান ভ্রমণ
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত