মৃত সন্তানকে কেন বয়ে বেড়ায় মা ডলফিন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ২০:০৪

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি ছিল অত্যন্ত হৃদয়বিদারক। এতে দেখা গেছে, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের দক্ষিণে ডলফিনের একটি দলের মাঝে এক মা ডলফিন তার মাত্র দুই সপ্তাহ বয়সী মৃত সন্তানের দেহ ভেসে না যেতে দিয়ে সঙ্গে করে বয়ে নিয়ে বেড়াচ্ছে।

তিমি সংরক্ষণ বিষয়ক গবেষণা সংস্থা জিওগ্রাফ মারিন রিসার্চ গত ২০ জুলাই এই ভিডিওটি প্রকাশ করে। সংস্থাটি এই মা ডলফিনটির সঙ্গে বেশ পরিচিত এবং তার নাম দিয়েছে ফ্র্যাগল। এর আগেও ফ্র্যাগল তার তিন সন্তানকে হারিয়েছে। দক্ষিণ গোলার্ধের শীতকালে চতুর্থ সন্তানের জন্ম দেওয়াটাও শিশুটির বেঁচে থাকার জন্য বড় চ্যালেঞ্জ ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এক পোস্টে সংস্থাটি লিখেছে, আমরা তবু আশা করেছিলাম যে সে আবারও মা হওয়ার সুযোগ পাবে। তাদের ধারণা, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফ্র্যাগলের শিশুটির মৃত্যু হয়েছে।

হয়েল স্যাঙ্কচুয়ারি প্রজেক্ট-এর প্রতিষ্ঠাতা ও স্নায়ুবিজ্ঞানী ড. লরি মেরিনো জানান, বিভিন্ন প্রজাতির ডলফিন তাদের মৃত সন্তানকে দিনের পর দিন, এমনকি সপ্তাহজুড়ে এভাবে বয়ে নিয়ে বেড়ানোর জন্য পরিচিত। ড. মেরিনো বলেন, এটি একেবারেই স্পষ্ট যে এটি একজন মায়ের সন্তান হারানোর শোকপ্রকাশ।

মৃত সন্তানকে কেন বয়ে বেড়ায় মা ডলফিন

তিনি উল্লেখ করেন, শোকার্ত ডলফিনের অন্যান্য ভিডিও ধারণ করা হলেও এই ভিডিওটিতে বিশেষ বিষয় ছিল ফ্র্যাগলের চারপাশে অন্যান্য ডলফিনগুলোর অবস্থান। সাক্ষাৎকারে ড. মেরিনো বলেন, তারা ফ্র্যাগলের খুব কাছাকাছি অবস্থান করছিল। বিষয়টি কেবল মা আর তার মৃত সন্তানের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পুরো ডলফিন দলটিই বুঝতে পারছিল যে এখানে বিশেষ কিছু ঘটছে।

ডলফিন ও তিমি জাতীয় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা (সিটাসিয়ান) একে অপরের সঙ্গে গভীর আবেগীয় সম্পর্কের জন্য পরিচিত। জন্ম কিংবা মৃত্যু সবক্ষেত্রেই এটি দেখা যায়। বিজ্ঞানীদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে স্পার্ম তিমির দল সন্তান প্রসবের সময় মা তিমিকে সাহায্য করে থাকে, যা অনাবিল প্রাণীজগতের সামাজিক সম্পর্কের গভীরতাকে তুলে ধরে।

বিজ্ঞানীরা বলছেন, শোকের এমন প্রকাশ সিটাসিয়ানদের জন্য স্বাভাবিক আচরণ। ২০১৮ সালে তাহলেকাহ নামের একটি অর্কা তিমিকে তার মৃত সন্তানকে ব্রিটিশ কলোম্বিয়ার কাছে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে এক হাজার মাইলেরও বেশি পথ বয়ে নিয়ে বেড়াতে দেখা গিয়েছিল, যদিও এত বেশি দিন বয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে ব্যতিক্রম বলে মনে করেন বিজ্ঞানীরা। গত বছরও তাকে একইভাবে শোক পালন করতে দেখা গেছে।

‘প্লেয়িং পসাম: হাউ অ্যানিমেলস আন্ডারস্ট্যান্ড ডেথ’-এর লেখক ও দার্শনিক সুসানা মোনসো এক ইমেইলে লিখেছেন, এই ঘটনাগুলোর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো মা ডলফিনদের হাত নেই এবং তারা জলে বাস করে, যেখানে শ্বাস নেওয়া ও শিকার করার জন্য তাদের নিয়মিত পানির ওপরে উঠতে হয়। এই প্রতিকূলতার মধ্যেও মৃতদেহকে ধরে রাখা অত্যন্ত কঠিন কাজ এবং এটি মায়ের তীব্র মানসিক টানের প্রমাণ দেয়।

তবে এ ধরনের আচরণ কেবল ডলফিন বা তিমির মধ্যেই সীমাবদ্ধ নয়। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল গবেষক অ্যাবিগেইল ম্যাকক্লেইন জানান, শিম্পাঞ্জি, গরিলা ও বাবুনসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রেও দীর্ঘ সময় ধরে মৃত সন্তানের দেহ বয়ে নিয়ে বেড়ানোর প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছেন।

ম্যাকক্লেইন লিখেছেন, আমরা বারবার দেখছি যে মায়েরা তাদের সন্তানকে দিন থেকে সপ্তাহ ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছে, এমনকি মা যখন বুঝতে পারে সন্তান মারা গেছে তখনও তারা এটি করে। যা মানুষের বাইরে অন্যান্য প্রাণীর শোক উদযাপনের বিষয়ে দারুণ এক আলোচনার দ্বার উন্মোচন করে।

হয়েল অ্যান্ড ডলফিন কনজারভেশন নর্থ আমেরিকা-এর রেসকিউ কোঅর্ডিনেটর লরেন ব্র্যান্ডক্যাম্প জানান, মানুষ এসব ভিডিও দেখে আগ্রহ পেলেও অবাক হওয়া উচিত নয়। তিনি বলেন, এটি প্রাণীদের একটি স্বাভাবিক সামাজিক প্রতিক্রিয়া। তারা তাদের সন্তান ও দলের অন্যদের সঙ্গে নিবিড় বন্ধন তৈরি করে। আর যখন কোনও প্রাণ ঝরে যায়, তারাও এমন শোক ও কষ্ট অনুভব করে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

/এএ/এমওএফ/
সম্পর্কিত
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
প্রতিরক্ষা চুক্তি করলো সৌদি, তুরস্ক ও পাকিস্তান
শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: জয়সওয়াল
সর্বশেষ খবর
গ্যাস সংকটে কমছে রফতানি আদেশ 
গ্যাস সংকটে কমছে রফতানি আদেশ 
মন্ত্রীদের বেতন ১০ লাখ ও এমপিদের ৫ লাখ টাকা হওয়া উচিত: নুরুল হক
মন্ত্রীদের বেতন ১০ লাখ ও এমপিদের ৫ লাখ টাকা হওয়া উচিত: নুরুল হক
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না, ব্যাংকেও নেই টাকা, কোথায় গেলো আমানত?
ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না, ব্যাংকেও নেই টাকা, কোথায় গেলো আমানত?
অনলাইন ক্যাসিনোর মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেফতার
অনলাইন ক্যাসিনোর মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেফতার